সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ব্লক মার্কেটে ৫০ কোম্পানির শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৯ নভেম্বর ২০২৩ | 325 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৫০ কোম্পানির শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ১৯ নভেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৫০ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে এই ৬৬ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে মোট ১৯ কোটি ৯৪ লাখ ২০ হাজার টাকার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৪ কোম্পানির। কোম্পানিগুলো হলো- সি পার্ল রিসোর্ট, ফাইন ফুডস, সাউথইস্ট ব্যাংক এবং দ্যা একমি ল্যাবরটরিজ লিমিটেড।

Responsive Ad Banner

আজ এই ৪ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৩ কোটি ৭৮ লাখ ২৩ হাজার, ফাইন ফুডসের ২ কোটি ৩৭ লাখ ৩৬ হাজার, সাউথইস্ট ব্যাংকের ১ কোটি ৭৭ লাখ ৮০ হাজার এবং দ্যা একমি ল্যাবরটরিজের ১ কোটি ৬০ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

জানা গেছে, এই চার কোম্পানির মধ্যে সি পার্ল রিসোর্টের ৩ কোটি ৭৮ লাখ ২৩ হাজার, ফাইন ফুডসের ২ কোটি ৩৭ লাখ ৩৬ হাজার, সাউথইস্ট ব্যাংকের ১ কোটি ৭৭ লাখ ৮০ হাজার এবং দ্যা একমি ল্যাবরটরিজের ১ কোটি ৬০ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে একমি পেস্টিসাইডের ১ কোটি ৪৬ লাখ ৯০ হাজার, এডিএম টেলিকমের ৯৮ লাখ ১৪ হাজার, সি অ্যান্ড এ টেক্সটাইলের ৭৯ লাখ ৯৯ হাজার, বেক্সিমকো ফার্মার ৭৪ লাখ ৯ হাজার, স্কয়ার ফার্মার ৭০ লাখ ৮৪ হাজার এবং আলহাজ টেক্সটাইলের ৫৬ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

 

 

Facebook Comments Box

Posted ৪:৫৩ অপরাহ্ণ | রবিবার, ১৯ নভেম্বর ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com