সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ব্লক মার্কেটে  ৪৯ কোম্পানির শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৩ | 171 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে  ৪৯ কোম্পানির শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ২৮ ফেব্রুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৪৯ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে এই ৪৯ কোম্পানির মোট ৫০ কোটি ১১ লাখ ০৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে চার কোম্পানির শেয়ার। কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- আইপিডিসি ফাইন্যান্স, ঢাকা ইন্সুরেন্স, সি পার্ল হোটেল এবং বেক্সিমকো গ্রীন শুকুক। আজ এই চার কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ২৬ কোটি ৪৪ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৫২ শতাংশ।

Responsive Ad Banner

এই চার কোম্পানির মধ্যে আজ আইপিডিসি ফাইন্যান্সের ৮ কোটি ৪০ লাখ ২৩ হাজার, ঢাকা ইন্সুরেন্সের ৬ কোটি ৯৩ লাখ ৪৭ হাজার, সি পার্ল হোটেলের ৬ কোটি ৭৫ লাখ ৫২ হাজার এবং বেক্সিমকো গ্রীন শুকুকের ৪ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ শিপিং করপোরেশনের ২ কোটি ৯৭ লাখ ৮০ হাজার, এডিএন টেলিকমের ২ কোটি ৮৪ লাখ ৭৮ হাজার, গ্রমীণফোনের ২ কোটি ৫৭ হাজার ৯৭ হাজার, বাংলাদেশ সাবমেরিন কেবলের ২ কোটি ৪ লাখ ১০ হাজার, স্কয়ার ফার্মার ১ কোটি ৭৪ লাখ ৩৭ হাজার এবং রিলায়্যান্স ইন্সুরেন্স লিমিটেডের ১ কোটি ১৯ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৯:৪৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com