সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ব্লক মার্কেটে ৩০ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৯ আগস্ট ২০২৪ | 171 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ৩০ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ২৯ আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩০ কোম্পানির মোট ৩০ কোটি ৮১ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৬ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানি ৬টি হলো- লাভেলো আইসক্রিম, বিচ হ্যাচারি, ব্রাক ব্যাংক, সিটি ব্যাংক, রিলায়ান্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলায়ান্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ড এবং প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেড। আজ এই ছয় প্রতিষ্ঠানের মোট শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে ১৭ কোটি ৭১ লাখ টাকারও বেশি।
জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লাভেলো আইসক্রিমের। এদিন কোম্পানিটির ৪ কোটি ৮৬ লাখ ৯২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Responsive Ad Banner

দ্বিতীয় সর্বোচ্চ বিচ হ্যাচারির ৩ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ২ কোটি ৯৫ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাক ব্যাংক।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- সিটি ব্যাংকের ২ কোটি ৫ লাখ ৪৭ হাজার টাকা, রিলায়ান্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলায়ান্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ডের ২ কোটি ১ লাখ ৮০ হাজার টাকা এবং প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেডের ২ কোটি ১ লাখ ৩৯ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৩:১০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ আগস্ট ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com