রবিবার ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ব্লক মার্কেটে ২৫ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০১ আগস্ট ২০২৪ | 186 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে ২৫ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ০১ আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ২৫ কোম্পানির মোট ২৫ কোটি ৯৮ লাখ ৯৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৭ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানি ৭টি হলো- আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এক্সপ্রেস ইন্সুরেন্স, শমরিতা হসপিটাল, ডিবিএইচ ফাইন্যান্স, আলিফ ইন্ডাস্ট্রিজ, অগ্নি সিস্টেমস এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি। আজ এই সাত প্রতিষ্ঠানের মোট শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে ২৩ কোটি ৩২ লাখ টাকারও বেশি।

Responsive Ad Banner

জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ডের। এদিন ফান্ডটির ৭ কোটি ৬৪ লাখ ৫৪ হাজার টাকার ইউনিট লেনদেন হয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ এক্সপ্রেস ইন্সুরেন্সের ৪ কোটি ৬৩ লাখ ১৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ৩ কোটি ৬৯ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে শমরিতা হসপিটাল।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- ডিবিএইচ ফাইন্যান্সের ৩ কোটি ১৩ লাখ, আলিফ ইন্ডাস্ট্রিজের ২ কোটি ৫০ লাখ ৫০ হাজার টাকা, অগ্নি সিস্টেমসের ১ কোটি ৬ লাখ ৯৩ হাজার এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির ৬৫ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৩:৪৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ আগস্ট ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com