শনিবার ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ব্লক মার্কেটে প্রায় ১১ কোটি টাকার শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪ | 121 বার পঠিত | প্রিন্ট

ব্লক মার্কেটে প্রায় ১১ কোটি টাকার শেয়ার লেনদেন
Responsive Ad Banner

আজ ২৫ সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩৫ কোম্পানির মোট ১০ কোটি ৯৮ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৫ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানি ৫টি হলো- বিচ হ্যাচারি, ন্যাশনাল ব্যাংক, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইসলামীক ব্যাংক এবং প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেড। আজ এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ৫ কোটি ৪১ লাখ টাকারও বেশি।

Responsive Ad Banner

জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বিচ হ্যাচারির। এদিন কোম্পানিটির ২ কোটি ২১ লাখ ১৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ন্যাশনাল ব্যাংকের ৮৮ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ৮৪ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- ইসলামীক ব্যাংকের ৭৪ লাখ ০৯ হাজার টাকা এবং প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেডের ৭২ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৪:২৫ অপরাহ্ণ | বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com