রবিবার ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ব্যবসা সম্প্রসারণে ২১ কোটি টাকায় জমি কিনছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৯ জুন ২০২৫ | 352 বার পঠিত | প্রিন্ট

ব্যবসা সম্প্রসারণে ২১ কোটি টাকায় জমি কিনছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত পণ্য উৎপাদন খাতের কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ব্যবসা সম্প্রসারণের অংশ হিসেবে ৭০২.০৮ শতক জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ মোট ২১ কোটি ১৮ লাখ টাকার বিনিয়োগ অনুমোদন দিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, গাজীপুর ও নারায়ণগঞ্জে বিভিন্ন উৎস থেকে এই জমি ক্রয় করা হবে।

Responsive Ad Banner

গাজীপুরে কোম্পানিটি সীম অ্যাগ্রো ফুডস লিমিটেড থেকে ১৩ কোটি ৭০ লাখ টাকায় ৪৬০ শতক জমি কিনবে। পাশাপাশি একই এলাকায় বিভিন্ন ব্যক্তি মালিকানাধীন উৎস থেকে আরও ৬ কোটি ৩০ লাখ টাকায় ২০৮.৫০ শতক জমি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জে কোম্পানিটি ৯০ লাখ ৪০ হাজার ৫০০ টাকায় ২৫.৮৩ শতক জমি এবং ২৭ লাখ ১২ হাজার ৫০০ টাকায় আরও ৭.৭৫ শতক জমি কিনবে বলে জানিয়েছে ডিএসই সূত্র।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যৎ উৎপাদন কার্যক্রম সম্প্রসারণ, গুদাম স্থাপন ও কারখানার সহায়ক স্থাপনার জন্যই এই জমিগুলো ক্রয় করা হবে।

Facebook Comments Box

Posted ১:৫০ অপরাহ্ণ | রবিবার, ২৯ জুন ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com