সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

বে-লিজিংয়ের ২ প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১ | 297 বার পঠিত | প্রিন্ট

Responsive Ad Banner

চলতি আর্থিক বছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। বুধবার (২৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির বোর্ডসভায় এই প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করা হয়।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

Responsive Ad Banner

জানা যায়, প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ,২১)কোম্পানিটি শেয়ার প্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ৩১ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ৯ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ২০ টাকা ১০ পয়সা।

এদিকে, দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২১) সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় হয়েছে ৪৯ পয়সা। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ২ পয়সা।

প্রথম দুই প্রান্তিক তথা ৬ মাসে (জানুয়ারি’২১-জুন’২১) কোম্পানির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় ছিল ৮০ পয়সা। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১০ পয়সা।

গত ৩০ জুন, ২০২১ তারিখে সমন্বিতভাবে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২০ টাকা ৫৩ পয়সা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১০:০৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com