রবিবার ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

বিডি পেইন্টসের কিউআই অফারের তারিখ নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৯ মে ২০২২ | 336 বার পঠিত | প্রিন্ট

বিডি পেইন্টসের কিউআই অফারের তারিখ নির্ধারণ
Responsive Ad Banner

রঙ উৎপাদনকারী কোম্পানি বিডি পেইন্টস লিমিটেডের কিউআই অফারের তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটির কিউআই অফারের আবেদন শুরু হবে আগামী ২২ মে। চলবে ২৬ মে পরযন্ত। এর আগে গত ১২ এপ্রিল পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির আবেদন অনুমোদন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটি কিউআইও এর মাধ্যমে অভিহিত মূল্য ১০ টাকা দামে ১ কোটি ২০ লাখ শেয়ার ইস্যু করবে। এর মাধ্যমে বাজার থেকে ১২ কোটি টাকা সংগ্রহ করবে।

Responsive Ad Banner

কিউআইও’র মাধ্যমে উত্তোলন করা টাকা ভবন নির্মাণ, যন্ত্রপাতি ও সরঞ্জাম সংগ্রহ ও স্থাপন, চলতি মূলধন এবং ইস্যু ব্যবস্থাপনা খাতে ব্যয় করবে।

গত ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত বছরে কোম্পানিটির বেসিক শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৭ পয়সা।

৩০ জুন ২০২১ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৫ টাকা ৭৯৪পয়সা।

এসএমই প্লাটফর্মে লেনদেনের তারিখ থেকে পরবর্তী ৩ বছর ইস্যুয়ার কোম্পানিটি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড ও সিএপিএম অ্যাডভাইজরি লিমিটেড।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১:২২ অপরাহ্ণ | সোমবার, ০৯ মে ২০২২

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com