সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>
এসএমই প্লাটফর্মে লেনদেন

বিএসইসি’র আপিল বাতিল করেছে হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৬ জানুয়ারি ২০২৩ | 271 বার পঠিত | প্রিন্ট

বিএসইসি’র আপিল বাতিল করেছে হাইকোর্ট
Responsive Ad Banner

এসএমই প্লাটফর্মে লেনদেনের ক্ষেত্রে ৩০ লাখ টাকা বিনিয়োগের শর্ত ইস্যুতে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) করা আপিল বাতিল করেছে হাইকোর্ট। হাই কোর্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ সোমবার (১৬ জানুয়ারি) বিচারপতি ফারাহ মাহবুবের সভাপতিত্বে হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ রায় দেন। এছাড়া দ্রুত সম্ভব এই আদেশের অনুলিপি প্রাপ্তির তারিখ থেকে দুই মাসের মধ্যে রুলটি শুনানি ও নিষ্পত্তি করার জন্যেও নির্দেশ দেওয়া হয়।

Responsive Ad Banner

রায়ে বলা হয়, আমরা উভয় পক্ষের আইনজীবীদের কথা শুনেছি এবং হাইকোর্ট বিভাগের অপ্রকৃত আদেশ এবং রেকর্ডে থাকা অন্যান্য উপকরণগুলি পর্যবেক্ষণ করেছি। শুনানির পর আমরা মনে করি যে ন্যায়বিচারের শেষটি সর্বোত্তমভাবে পরিবেশিত হবে যদি বিধিটি নিজেই হাইকোর্ট বিভাগ মেধার ভিত্তিতে নিষ্পত্তি করে।

উল্লেখ্য, গত বছরের ১৩ নভেম্বর রাজধানীর দিলকুশার বাসিন্দা মো. রাজু হাসানের পক্ষে একটি রিট (রিট নম্বর: ১৩৭৪৯) দায়ের রেন সুপ্রিম কোর্টের আইনজীবি অ্যাডভোকেট মোস্তফা কামাল। রিটের আলোকে গত ১৬ নভেম্বর শেয়ারবাজারের এসএমই মার্কেটে লেনদেনের ক্ষেত্রে ৩০ লাখ টাকা বিনিয়োগের শর্ত স্থগিত করে হাইকোর্ট। বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. সোহরাওয়ারদীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ স্থগিতাদেশ দেন।

 

 

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৮:০৭ অপরাহ্ণ | সোমবার, ১৬ জানুয়ারি ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com