সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

বিএটিবিসির ইজিএমের তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৭ মার্চ ২০২৩ | 198 বার পঠিত | প্রিন্ট

বিএটিবিসির ইজিএমের তারিখ ঘোষণা
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিএটিবিসির (ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড) ইজিএমের তারিখ ঘোষণা করা হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

Responsive Ad Banner

জানা যায়, শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) করপোরেট গভর্ন্যান্স কোড অনুসারে বোর্ডে কোম্পানিটির পরিচালকের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

এজন্য কোম্পানির সংঘবিধিতে সংশোধনী আনতে ২৯ মার্চ সকাল সাড়ে ১০টায় ডিজিটাল প্লাটফর্মে বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে কোম্পানিটি।

সভায় এ ইস্যুতে বিনিয়োগকারীদের অনুমোদন নেয়া হবে।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০০ শতাংশ চূড়ান্ত ক্যাশ ডিভিডেন্ডের সুপারিশ করেছে বিএটিবিসির বোর্ড।

ঘোষিত ডিভিডেন্ড ও আলোচ্য অর্থবছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে ২৯ মার্চ বেলা ১১টায় ডিজিটাল মাধ্যমে বার্ষিক এজিএম করবে কোম্পানিটি।

এ-সংক্রান্ত রেকর্ড তারিখ ছিল ২ মার্চ।

২০২২ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৩ টাকা ১০ পয়সা।

আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ২৭ টাকা ৭২ পয়সা।

গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৬ টাকা ২৭ পয়সায়।

আগের অর্থবছর শেষে যা ছিল ৬৮ টাকা ১৩ পয়সা।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ অর্থবছরে বিনিয়োগকারীদের মোট ২৭৫ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে কোম্পানিটি।

এর মধ্যে ১৫০ শতাংশ ক্যাশ চূড়ান্ত ও বাকি ১২৫ শতাংশ অন্তর্র্বতীকালীন ক্যাশ ডিভিডেন্ড।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২৭ টাকা ৭২ পয়সা, আগের অর্থবছরে যা ছিল ২০ টাকা ১৬ পয়সা।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৬৮ টাকা ১৩ পয়সা।

আগের অর্থবছর শেষে যা ছিল ৬২ টাকা ৯৬ পয়সা।

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড ১৯৭৭ সালে দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।

কোম্পানিটির অনুমোদিত মূলধন ৫৪০ কোটি টাকা। বর্তমানে কোম্পানিটির পরিশোধিত মূলধনও একই।

রির্জাভে রয়েছে ৩ হাজার ১৪১ কোটি ৮২ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার সংখ্যা ৫৪ কোটি।

শেয়ারবাজার২৪

আরও দেখুন : আজকের ডিএসইর লেনদেন % পরিবর্তন

আরও পড়ুন : সিমটেক্সে ইন্ডাস্টিজে চেয়ারম্যানসহ নতুন ৫ জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ

Facebook Comments Box

Posted ৭:৩০ অপরাহ্ণ | সোমবার, ২৭ মার্চ ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com