সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

বারাকা পতেঙ্গার আইপিওতে আবেদনকারীদের জন্য সর্বনিম্ন শেয়ার নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৬ জুলাই ২০২১ | 1171 বার পঠিত | প্রিন্ট

বারাকা পতেঙ্গার আইপিওতে আবেদনকারীদের জন্য সর্বনিম্ন শেয়ার নির্ধারণ
Responsive Ad Banner

বারাকা পতেঙ্গা পাওয়ার প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) সর্বনিম্ন ৫৪টি করে শেয়ার পাচ্ছে প্রত্যেক বিনিয়োগকারী। ৫ জুলাই (সোমবর) নিকুঞ্জে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান কারযালয় কোম্পানিটির শেয়ার বরাদ্দের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রতি ১০ হাজার বিপরীতে ৫৪টি করে কোম্পানিটির আইপিওতে আবেদনকারী সাধারণ বিনিয়োগকারীরা এবং প্রতি ১০ হাজার টাকার বিপরীতে ১২৮টি করে শেয়ার বরাদ্দ পেয়েছে প্রবাসী বিনিয়োগকারীরা। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজারে আসতে যাওয়া কোম্পানিটি গত ১৩ জুন থেকে ১৭ জুন পরযন্ত আইপিও আবেদন সম্পন্ন করে। এর আগে কোম্পানিটির কাট-অফ প্রাইস নির্ধারণে ২২ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত বিডিং (নিলাম) অনুষ্ঠিত হয়। বিডিংয়ে কোম্পানিটির কাট-অফ প্রাইস নির্ধারণ করা হয় ৩২ টাকা।

Responsive Ad Banner

গত ৫ জানুয়ারি শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৫৫তম সভায় কোম্পানিটিকে বিডিংয়ের অনুমোদন দেয়।

বারাকা পতেঙ্গা পাওয়ার বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে ২২৫ কোটি টাকা উত্তোলন করবে। যা তার সাবসিডিয়ারি কর্ণফুলী পাওয়ার ও বারাকা শিকলবাহা পাওয়ারে বিনিয়োগ, আংশিক দীর্ঘমেয়াদি ঋণ পরিশোধ এবং আইপিওজনিত ব্যয়ে ব্যবহার করা হবে।

কোম্পানিটির ২০১৯-২০ অর্থবছরে সমন্বিতভাবে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪.৩৭ টাকা। আর বিগত পাঁচটি আর্থিক বিবরণী অনুযায়ী ভারিত গড় হারে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৩.৩০ টাকা। ২০২০ সালের ৩০ জুন কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ারপ্রতি নিট সম্পত্তি মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকায়।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে লংকাবাংলা ইনভেস্টমেন্টস।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:৪০ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ জুলাই ২০২১

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com