সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

বাজার স্থিতিশীল করতে ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড গঠন করেছি : শিবলী রুবাইয়াত

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৩ অক্টোবর ২০২২ | 438 বার পঠিত | প্রিন্ট

বাজার স্থিতিশীল করতে ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড গঠন করেছি : শিবলী রুবাইয়াত
Responsive Ad Banner

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেছেন, “বাজার স্থিতিশীল করতে আমরা ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড গঠন করেছি যা পুঁজিবাজারের তারল্য বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করছে।এছাড়াও এই ফান্ডের কল্যাণে অতীতে যারা বিভিন্ন কারণে লভ্যাংশ পায়নি, তাদেরকে এখন লভ্যাংশ পরিশোধ করা হচ্ছে।

সোমবার (০৩ অক্টোবর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের হল রুমে আয়োজিত ‘বিশ্ব বিনিয়োগ সপ্তাহ-২০২২’ এর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Responsive Ad Banner

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সকল সময় পুঁজিবাজার বিষয়ে খোজ রাখেন এবং উনার নির্দেশনা মোতাবেক কমিশন পুঁজিবাজারের উন্নয়নে কাজ করছে। পুঁজিবাজারে ১৯৯৬ আর ২০১০ সাল আর কখনই ফিরে আসবে না। পুঁজিবাজারের উন্নয়নে সবাইকে একসাথে কাজ করতে হবে।

তিনি বলেন, পুঁজিবাজার, বাংলাদেশ ব্যাংক এবং সকলেই একসাথে কাজ করে আমরা যদি অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি তবে দেশ উপকৃত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিএসইসি কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ।

এসময় অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম পুঁজিবাজারের উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার এবং অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ এর নেয়া নানা উদ্যোগ ও সহযোগিতার ভূয়সী প্রসংশা করে বলেন, “দেশের মানুষ সৌভাগ্যবান যে গভর্নর ও সচিব মহোদয়ের মতো যোগ্য ব্যক্তিগণ দেশের অর্থনীতির জন্য কাজ করছেন”।

এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক, পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১০:০১ অপরাহ্ণ | সোমবার, ০৩ অক্টোবর ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com