সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

বন্ধ হচ্ছে জিবিবি পাওয়ার প্লান্টের

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৮ জুন ২০২৩ | 239 বার পঠিত | প্রিন্ট

বন্ধ হচ্ছে জিবিবি পাওয়ার প্লান্টের
Responsive Ad Banner

মেয়াদ শেষ হওয়ায় বন্ধ হচ্ছে শেয়ারবাজারে তালিজকাভুক্ত জিবিবি পাওয়ার প্লান্ট। গত ১৬ জুন শেষ হয়েছে কোম্পানিটির ১৫ বছর মেয়াদি পাওয়ার প্লান্টের মেয়াদ। এই অবস্থায় কোম্পানিটির প্লান্ট বন্ধ করার জন্য বলেছে বিপিডিবি।

জানা যায়, জিবিবি পাওয়ার ২০০৬ সালের ১৭ অক্টোবর প্রাইভেট কোম্পানি হিসেবে গঠিত হয়েছে। পরবর্তীতে পাবলিক কোম্পানিতে রুপান্তর হয়। কোম্পানিটি বাংলাদেশ পাওয়ার ডেভোলপমেন্ট বোর্ডের (বিপিডিবি) সঙ্গে চুক্তির মাধ্যমে রেন্টাল ভিত্তিতে বগুড়ায় ১৫ বছর মেয়াদি পাওয়ার প্লান্ট তৈরী করে। যার মেয়াদ শেষ হ হয়েছে ১৬ জুন।

Responsive Ad Banner

তবে কোম্পানিটি থেকে এই সময়সীমা বাড়ানোর আবেদন করা হলেও তাতে সরকার এখনো সাড়া দেয়নি। ফলে কোম্পানিটির প্লান্ট বন্ধ করে দেওয়া হবে।

উল্লেখ্য, ২০১২ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত জিবিবি পাওয়ারের পরিশোধিত মূলধনের পরিমাণ ১০১ কোটি ৮০ লাখ ৪০ হাজার টাকা। এরমধ্যে উদ্যোক্তা/পরিচালকদের মালিকানা ৩২.০১ শতাংশ। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ১৫.৯৩ শতাংশ ও সাধারন বিনিয়োগকারীদের ৫২.০৬ শতাংশ মালিকানা রয়েছে।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৫:১৫ অপরাহ্ণ | রবিবার, ১৮ জুন ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com