সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

বন্ড ইস্যুর মাধ্যমে মূলধন বাড়ানোর সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৩ মার্চ ২০২৫ | 369 বার পঠিত | প্রিন্ট

বন্ড ইস্যুর মাধ্যমে মূলধন বাড়ানোর সিদ্ধান্ত
Responsive Ad Banner

ব্যাসেল-৩ গাইডলাইন অনুযায়ী ৭০০ কোটি টাকার সাব অর্ডিনেটেড বন্ড ইস্যুর মাধ্যমে মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্র্যাক ব্যাংক।

প্রাপ্ত তথ্যানুযায়ী, সাম্প্রতিক সময়ে ব্যালান্স শিটে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে ব্র্যাক ব্যাংক। একই সঙ্গে এই বন্ড ইস্যু ব্যাংকটির ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রিকয়্যারমেন্ট পূরণে সহায়তা করবে।

Responsive Ad Banner

অতিরিক্ত মূলধন ব্যাংকটির ব্যালান্স শিটকে আরও দ্রুতগতিতে বৃদ্ধি করতে অবদান রাখবে। ব্যাংকটির এমন উদ্যোগ বাংলাদেশের বন্ড মার্কেটের উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

এই বন্ডে বিনিয়োগের জন্য গ্রাহকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। সর্বমোট ৬৬৩ স্বতন্ত্র বিনিয়োগকারী এই দীর্ঘমেয়াদি সাব অর্ডিনেটেড বন্ডে বিনিয়োগ করেছেন। তাদের মধ্যে ৫৬৭ জন ব্যক্তি রয়েছেন।

স্থানীয় এবং আন্তর্জাতিক ক্রেডিট রেটিং এজেন্সি থেকে সর্বোচ্চ রেটিং পাওয়া এবং দেশের অন্যতম শক্তিশালী ব্যাংক হওয়ায় বিনিয়োগকারীরা এই বন্ডে দীর্ঘমেয়াদি বিনিয়োগ করতে আত্মবিশ্বাসী ছিলেন।

ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, “ব্র্যাক ব্যাংক বছরের পর বছর ধরে গ্রাহক এবং বিনিয়োগকারীদের বিশ্বাস ও আস্থা অর্জন করে চলেছে। বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান কর্তৃক সাব অর্ডিনেটেড বন্ডে বিনিয়োগ এই আস্থার প্রতিফলন। আমরা বিনিয়োগকারী, নিয়ন্ত্রক সংস্থা এবং আমাদের সহকর্মীদের প্রতি ধন্যবাদ জানাই।”

এই বন্ডের প্রধান আয়োজক ছিল ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেড। ব্যাংকটির ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, এসএমই এমএফআই টিম এবং করপোরেট ব্যাংকিং টিম দ্রুততম সময়ে পূর্ণাঙ্গ সাবসক্রিপশন সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

ব্র্যাক ব্যাংক বিশ্বাস করে, এই বন্ডটি বিনিয়োগকারীদের একটি দীর্ঘমেয়াদি বন্ড মার্কেট তৈরিতে সহায়তা করবে।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ১১:০৪ অপরাহ্ণ | সোমবার, ০৩ মার্চ ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com