নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০১ ডিসেম্বর ২০২১ | 221 বার পঠিত | প্রিন্ট
তৃতীয় প্রান্তিকের (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফ্যাস ফিন্যান্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, তৃতীয় প্রান্তিকে (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি কনসুলেটেড লোকসান হয়েছে ২ টাকা ৪৫ পয়সা। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ২ টাকা ৬৬ পয়সা।
হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২১-সেপ্টেম্বর’২১) লোকসান হয়েছে ৭ টাকা ২০ পয়সা। গত বছরের একই সময়ে তা ৮ টাকা ৫৪ পয়সা ছিল।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল মাইনাস ২০ টাকা ৫৯ পয়সা।
শেয়ারবাজার২৪
Posted ১০:৫৪ পূর্বাহ্ণ | বুধবার, ০১ ডিসেম্বর ২০২১
sharebazar24 | sbazaradmin