নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১০ আগস্ট ২০২২ | 135 বার পঠিত | প্রিন্ট
৩টি জমি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ফারইস্ট লাইফ ইন্সুরেন্স। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
৩টি জমি হলো:
১) রাজশাহী জেলার বোয়ালিয়া থানার চাঁদপুর মৌজায় ২২.৫০ শতাংশ জমিসহ ৩টি বেজমেন্টসমেত নির্মাণাধীন ১৯ তলা ১টি ভবন। জমিসহ ভবনটি ১০৬ কোটি টাকায় বিক্রি করা হবে।
২) বগুরা জেলার সদর থানার ঠনঠনিয়া মৌজায় ২৪.৮৭ শতাংশ জমি ১৫ কোটি ৫ লাখ টাকায় বিক্রি করা হবে।
৩) মুন্সিগঞ্জ জেলার জোরার দেওয়াল মৌজায় ৩০ শতাংশ জমি ২ কোটি ২৮ লাখ টাকায় বিক্রি করা হবে।
কোম্পানিটি আরও জানায়, বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে এই বিক্রি সম্পন্ন করা হবে।
শেয়ারবাজার২৪
Posted ১২:৩৭ অপরাহ্ণ | বুধবার, ১০ আগস্ট ২০২২
sharebazar24 | sbazaradmin