সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ফরচুন সুজের কারখানার আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২১ আগস্ট ২০২২ | 252 বার পঠিত | প্রিন্ট

ফরচুন সুজের কারখানার আগুন নিয়ন্ত্রণে
Responsive Ad Banner

পুঁজিবাজারে তালিকাভুক্ত জুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান ফরচুন সুজের একটি কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রনে এসেছে।

জানা গেছে শনিবার (২০ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে বরিশালে বিসিক শিল্প নগরীতে ফরচুন সুজের একটি কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের ৩ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

Responsive Ad Banner

এ প্রসঙ্গে ফরচুন সুজের কোম্পানি সেক্রেটারি রিয়াজ উদ্দিন ভূঁইয়া অর্থসূচককে বলেন, আগুন এখন নিয়ন্ত্রণে। কারাখানার একটি কক্ষ থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। আগুন কেন লেগেছে বা কিভাবে এ ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত হয়ে বলা যাচ্ছে না।

ক্ষয়-ক্ষতির পরিমাণ জানতে চাইলে তিনি বলেন, আগামী কালকের মাঝে তা নিয়ে বিস্তারিত বলতে পারবো। এখনি কিছু বলা যাচ্ছে না। তবে কারখানাটির বীমা করা থাকায় চিন্তার কোন কারণ নেই।

তবে এখন পর্যন্ত এ ঘটনায় হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান পরিচালনা করছে।

প্রসঙ্গত, ক্রীড়াঙ্গনের জুতা উৎপাদনে ফরচুন সুজ লিমিটেডের আন্তর্জাতিক সুখ্যাতি রয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৩:০৬ অপরাহ্ণ | রবিবার, ২১ আগস্ট ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com