রবিবার ৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রাইম ব্যাংকের ৩০% ডিভিডেন্ড ঘোষণা, মুনাফায় ২৪% প্রবৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৫ এপ্রিল ২০২৬ | 52 বার পঠিত | প্রিন্ট

প্রাইম ব্যাংকের ৩০% ডিভিডেন্ড ঘোষণা, মুনাফায় ২৪% প্রবৃদ্ধি
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক পিএলসি ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ৩০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ১৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস শেয়ার হিসেবে প্রদান করা হবে।

রোববার (৫ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কোম্পানি সূত্রে জানা গেছে।

Responsive Ad Banner

প্রকাশিত তথ্যানুযায়ী, সমাপ্ত অর্থবছরে ব্যাংকটির নিট মুনাফা দাঁড়িয়েছে ৯১০ কোটি টাকা, যা আগের বছরে ছিল ৭৩২ কোটি টাকা। ফলে এক বছরে মুনাফা বেড়েছে প্রায় ২৪ শতাংশ।

একই সময়ে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ৮৪ পয়সা, যেখানে আগের বছর এই আয় ছিল ৬ টাকা ৩১ পয়সা।

অর্থবছর শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৪০ টাকা। পাশাপাশি শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো হয়েছে ৫৮ টাকা ০৭ পয়সা।

ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ২১ মে ২০২৬ তারিখে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৮ এপ্রিল ২০২৬।

Facebook Comments Box

Posted ৯:৩৮ অপরাহ্ণ | রবিবার, ০৫ এপ্রিল ২০২৬

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com