সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

প্রযুক্তিগত উন্নয়নের সাথে সাথে শেয়ারবাজারেরও উন্নয়ন সাধিত হচ্ছে

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৪ জুলাই ২০২৩ | 274 বার পঠিত | প্রিন্ট

প্রযুক্তিগত উন্নয়নের সাথে সাথে শেয়ারবাজারেরও উন্নয়ন সাধিত হচ্ছে
Responsive Ad Banner

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) আর্থিক কর্মকর্তা সাত্বিক আহমেদ শাহ বলেছেন, প্রযুক্তিগত উন্নয়নের সাথে সাথে শেয়ারবাজারেরও উন্নয়ন সাধিত হচ্ছে।

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) প্রতিনিয়ত নতুন নতুন প্রযুক্তির অন্তর্ভূক্তির মাধ্যমে শেয়ারবাজার উন্নয়নের জন্য কাজ করছে।

Responsive Ad Banner

এতে করে ডিএসই অচিরেই আধুনিক প্রযুক্তি সম্বলিত আন্তর্জাতিকমানের এক্সচেঞ্জে পরিণত হবে বলে মন্তব্য করেছেন প্রতিষ্ঠানটির আর্থিক কর্মকর্তা সাত্বিক আহমেদ শাহ।

মঙ্গলবার (০৪ জুলাই) তিন প্রতিষ্ঠানকে ফিক্স সার্টিফিকেট প্রধান অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএসইর প্রধান রেগুলেটরি কর্মকর্তা খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ।

ডিএসইর এই আর্থিক কর্মকর্তা বলেন, নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে লেনদেন ডিএসইর ডিজিটালাইজেশন কার্যক্রমের বড় একটি ধাপ৷

বিগত দিনে ডিএসই শুধুমাত্র একটি সেন্ট্রাল অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম সম্বলিত ম্যাচিং ইঞ্জিনের মাধ্যমে লেননদেন সম্পন্ন করত৷

এখন ডিএসইর ট্রেকহোল্ডারদের ভিন্ন ভিন্ন ওএমএস সিস্টেম ব্যবহারের সুযোগ সৃষ্টি হয়েছে।

এই ওএমএস এর অন্তর্ভূক্তির নতুন প্রক্রিয়া পরিচালনার ক্ষেত্রে সকলকে সতর্কতা অবলম্বন করার জন্য আহবান জানাচ্ছি।

তিনি আরও বলেন, ডিএসই ইতোমধ্যে ফিক্স সার্টিফিকেশন দেওয়ার সক্ষমতা অর্জন করেছে।

এখন ডিএসই, প্রযুক্তি প্রদানকারী ও ব্রোকারেজ হাউজগুলোকে একসাথে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

এ সময় তিনি বলেন, ডিএসই) প্রতিনিয়ত নতুন নতুন প্রযুক্তির অন্তর্ভূক্তির মাধ্যমে শেয়ারবাজার উন্নয়নের জন্য কাজ করছে।

এতে করে ডিএসই অচিরেই আধুনিক প্রযুক্তি সম্বলিত আন্তর্জাতিকমানের এক্সচেঞ্জে পরিণত হবে।

ডিএসইর প্রধান রেগুলেটরি কর্মকর্তা খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ বলেন, উন্নত বিশ্বে শেয়ারবাজারের সার্ভিসগুলো মূলত অ্যাপস ভিত্তিক।

আর ওএমএস ছাড়া অ্যাপস চালু করা সম্ভব নয়। তাই অ্যাপসের মাধ্যমে নতুন নতুন সার্ভিস যুক্ত করার জন্য নিজস্ব ওএমএস থাকা প্রয়োজন।

যে সকল কোম্পানি প্রথমে ওএমএস চালু করতে পারবে, তারা নতুন সার্ভিস প্রদানের মাধ্যমে অধিকতর সুবিধা ভোগ করতে পারবে।

এছাড়াও অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ঢাকা স্টক এক্সচেঞ্জের আইসিটি বিভাগের উপ-মহাব্যবস্থাপক হাসানুল করিম, মার্কেট ডেভেলপমেন্ট বিভাগের উপ-মহাব্যবস্থাপক সাইয়িদ মাহমুদ জোবায়ের এবং ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা আহসানুর রহমান, এনবিএল সিকিউরিটিজ লিমিটেড এর সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ শাহাদাত হোসেন এবং সেবা ক্যাপিটাল লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ খাদেমুল ইসলাম আল আজাদ৷

বিশ্বের অন্যান্য স্টক এক্সচেঞ্জের সাথে সঙ্গতি রেখে ঢাকা স্টক এক্সচেঞ্জ এপিআই (অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস) ভিওিক বিএইচওএমএস চালুর উদ্যোগ গ্রহণ করেন৷

এরই প্রেক্ষিতে ৪৯টি ব্রোকারেজ হাউজ নাসডাক ম্যাচিং ইঞ্জিনে এপিআই সংযোগ নিয়ে নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে লেনদেন করার জন্য ডিএসইতে আবেদন করেন৷

এরই প্রেক্ষিতে ডিএসই বেশ কিছু প্রতিষ্ঠানকে ফিক্স সার্টিফিকেট প্রধান করেছে।

আজ নতুন করে আরও তিন প্রতিষ্ঠানকে এই সার্টিফিকেট প্রধান করে ডিএসই।

এই তিন প্রতিষ্ঠানের মধ্যে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড এর ওএমএস ভেন্ডর, ডিরেক্টএফএন; এনবিএল সিকিউরিটিজ লিমিটেড ও সেবা ক্যাপিটাল লিমিটেড এর ওএমএস ভেন্ডর, এসকে অ্যডভাইজারি এফজেড এলএলসি এর জন্য সার্টিফিকেট পায়।

এর আগে ডিএসই ফিক্স সার্টিফিকেট পাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে সিটি ব্রোকারেজ লিমিটেড, লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড, ফাস্ট ক্যাপিটাল সিকিউরিটিজ লিমিটেড, শান্তা সিকিউরিটিজ লিমিটেড এবং ইউনাইটেড ফাইন্যান্সিয়াল ট্রেডিং কোং লি.-কে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড।

নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম গ্রহণের ধারাবাহিক কার্যক্রমের অংশহিসেবে নতুন তিনটি প্রতিষ্ঠান ইউজার এক্সেস্টটেন্স টেস্টিং কার্যক্রম সফলতার সাথে সম্পন্ন করে৷

প্রতিষ্ঠানগুলোর নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (ওএমএস) চালুর পূর্ববর্তী ধাপ হলো-ফিক্স সার্টিফিকেশনের৷

ওএমএস গো লাইভ-এ যাওয়ার জন্য ডিএসইর ম্যাচিং ইঞ্জিন ও ব্রোকার হোষ্টেড অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমের (ওএমএস) এর সিস্টেম কম্পাবিলিটি যাচাইয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ হলো ফিক্স সার্টিফিকেশন৷

ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড ১৩ ও ১৪ জুন ২০২৩, এনবিএল সিকিউরিটিজ লিমিটেড ১১ ও ১৫ জুন ২০২৩ এবং সেবা ক্যাপিটাল লিমিটেড ২৪ জানুয়ারি ২০২৩ তারিখ ফিক্স সার্টিফিকেশনের জন্য টেস্ট কেসের কার্যক্রম সফলতার সাথে সম্পন্ন করে৷

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মার্কেট ডেভেলপমেন্ট বিভাগের সিনিয়র জেনারেল ম্যানেজার মোঃ ছামিউল ইসলাম।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৭:২২ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ জুলাই ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com