বুধবার ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

পুঁজিবাজারে ইতিবাচক মোড়, লেনদেনে চড়াই

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৫ মার্চ ২০২৬ | 37 বার পঠিত | প্রিন্ট

পুঁজিবাজারে ইতিবাচক মোড়, লেনদেনে চড়াই
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: ঈদুল ফিতরের ছুটি শেষে দ্বিতীয় কার্যদিবসে ইতিবাচক ধারায় লেনদেন সম্পন্ন হয়েছে দেশের প্রধান পুঁজিবাজারে। বুধবার (২৫ মার্চ, ২০২৬) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে, পাশাপাশি লেনদেনের পরিমাণও উল্লেখযোগ্য হারে বেড়েছে। লেনদেনে অংশ নেয়া অধিকাংশ প্রতিষ্ঠানের দর বৃদ্ধি আগামী দিনগুলোতে বাজার আরও স্থিতিশীল হবে বলে আশা তৈরি করেছে সংশ্লিষ্টদের মাঝে।

বাজার বিশ্লেষকরা বলছেন, আজকের বাজার পরিস্থিতি ছিল আশাপ্রদ। যদিও এখনো পুরোপুরি ঈদের ছুটি শেষ না হওয়ায় প্রতিষ্ঠানগুলোর কর্মচাঞ্চল্য স্বাভাবিক হয়নি, তারপরও সূচক ও লেনদেনের উর্ধ্বগতি বিনিয়োগকারীদের মধ্যে বাজারের প্রতি আস্থা জাগিয়েছে। আগামী সপ্তাহের শুরুতেই বাজারে গতিপ্রবাহ আরও স্পষ্ট হবে বলে মত তাদের।

Responsive Ad Banner

বাজার পর্যালোচনায় দেখা যায়, ঈদ পরবর্তী দ্বিতীয় কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩১.২৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩১৬.২৪ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস ১.০৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৩.৬৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৮.২৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৯.৭১ পয়েন্টে অবস্থান করেছে।

এদিন ডিএসইতে মোট ৩৯০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। যার মধ্যে দর বেড়েছে ২৪১টির, কমেছে ১০২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির প্রতিষ্ঠানের দর।

ডিএসইতে আজকের মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৬০৩ কোটি ৮১ লাখ টাকা, যা আগের কার্যদিবসের তুলনায় ১১১ কোটি ৩৪ লাখ টাকা বেশি। গত সেশনে লেনদেনের পরিমাণ ছিল ৪৯২ কোটি ৪৭ লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ২০ কোটি ৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন এ পরিমাণ ছিল ১৮ কোটি ৭৯ লাখ টাকা।

সিএসইতে লেনদেনে অংশ নেয়া ১৭৪টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৯৪টির, কমেছে ৫৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির। তবে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই সামান্য ২৪.৪১ পয়েন্ট কমে ১৪ হাজার ৯২১.১৯ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের দিন সূচকটি ১০৮.৭৯ পয়েন্ট কমেছিল।

Facebook Comments Box

Posted ৩:১৭ অপরাহ্ণ | বুধবার, ২৫ মার্চ ২০২৬

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com