সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

পিপলস লিজিংয়ের লেনদেন বন্ধের মেয়াদ আবারও বেড়েছে

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৮ আগস্ট ২০২২ | 204 বার পঠিত | প্রিন্ট

পিপলস লিজিংয়ের লেনদেন বন্ধের মেয়াদ আবারও বেড়েছে
Responsive Ad Banner

আরও এক দফা বাড়ানো হয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেসের শেয়ার লেনদেন বন্ধের মেয়াদ। ডিএসইর পরিচালনা পর্ষদ কোম্পানির শেয়ার লেনদেন আরও ১৫ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। সে হিসেবে আজ ৮ আগস্ট থেকে আগামী ২৪ আগস্ট পর্যন্ত কোম্পানিটির শেয়ারের লেনদেন বন্ধ থাকবে। এ নিয়ে কোম্পানির লেনদেন বন্ধের মেয়াদ ৬৯ দফা বাড়ানো হলো। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সর্বশেষ ৬৮ দফায় গত ২১ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত কোম্পানিটির লেনদেন বন্ধ ছিল। এর আগে প্রথম দফায় ২০১৯ সালের ১৩ থেকে ২৭ আগস্ট পর্যন্ত এ কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ রাখা হয়েছিল। এরপর ১৫ দিন পরপর কোম্পানির শেয়ার লেনদেন বন্ধের মেয়াদ বাড়িয়ে যাচ্ছে ডিএসই। তাতে এ কোম্পানিতে আটকে থাকা বিনিয়োগকারীদের বিনিয়োগ অনিশ্চয়তায় পড়েছে।
শেয়ারবাজার২৪

Responsive Ad Banner

 

Facebook Comments Box

Posted ১২:৪২ অপরাহ্ণ | সোমবার, ০৮ আগস্ট ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com