সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৪ অক্টোবর ২০২২ | 582 বার পঠিত | প্রিন্ট

ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ
Responsive Ad Banner

ন্যাশনাল হাউজিং ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি আর্থিক খাতের কোম্পানি এন্ড ইনভেস্টম্যান্ট লিমিটেড। সোমবার (২৪ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

আরও দেখুন : ডিএসইর আজকের বীমা খাতের লেনদেন চিত্র

Responsive Ad Banner

জানা যায়, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি ৬৯ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৮৩ পয়সা আয় হয়েছিল।

অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে তথা গত ৯ মাসে (জানুয়ারি’২২-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ১ পয়সা। গতবছর একই সময়ে ২ টাকা ১১ পয়সা আয় হয়েছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৯ টাকা ১৫ পয়সা। গতবছর একই সময়ে ১৮ টাকা ৫৩ পয়সা আয় হয়েছিল।

নিচে প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের আর্থিক তুলে ধরা হলো-

প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৪ পয়সা। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৭২ পয়সা।

৩১ মার্চ, ২০২২ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ১৯ টাকা ৩৯ পয়সা। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ১৮ টাকা ৬৫ পয়সা।

৩১ মার্চ, ২০২২ তারিখে শেয়ার প্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো হয়েছে ১৮ টাকা ৪৩ পয়সা (নেগেটিভ)। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৫ টাক ৯৫ পয়সা (নেগেটিভ)।

অপরদিকে, দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২২-জুন’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৮ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ৫৬ পয়সা।

এদিকে প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২২-জুন’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ৩২ পয়সা। গত বছরের একই সময়ে ছিল এক টাকা ২৮ পয়সা। গত ৩০ জুন, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ১৮ টাকা ৪৭ পয়সা।

উল্লেখ্য, ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১৬ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে কোম্পানিটি। সমাপ্ত অর্থবছরে প্রতিষ্ঠানটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২৩ পয়সা। আগের বছর প্রতিষ্ঠানটির ২ টাকা ৭৫ পয়সা ইপিএস হয়েছিল।

আরও পড়ুন : কাসেম ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৭:৫৪ অপরাহ্ণ | সোমবার, ২৪ অক্টোবর ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com