বৃহস্পতিবার ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

নির্বাচনী শেষ দিনে শেয়ারবাজারে সূচক ও লেনদেনে ইতিহাস

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬ | 27 বার পঠিত | প্রিন্ট

নির্বাচনী শেষ দিনে শেয়ারবাজারে সূচক ও লেনদেনে ইতিহাস
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদ নির্বাচনের আগে শেষ কার্যদিবস আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি, ২০২৬) শেয়ারবাজারে সূচক ও লেনদেনে নতুন রেকর্ড তৈরি হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেনেও রেকর্ড দেখা গেছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে, যা বিনিয়োগকারীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের ইঙ্গিত বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

তাদের ভাষ্য অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনের পর শেয়ারবাজার আরও স্বাভাবিক ও স্থায়ী স্থিতিশীলতায় ফিরে আসবে—এমন আশাবাদ থেকেই বিনিয়োগকারীরা এখন থেকেই আগের তুলনায় বেশি আগ্রহ নিয়ে লেনদেনে অংশ নিচ্ছেন। আর এই বাড়তি অংশগ্রহণের ফলেই শেয়ারবাজারে ধারাবাহিকভাবে নতুন রেকর্ড সৃষ্টি হচ্ছে।

Responsive Ad Banner

বাজার পর্যালোচনায় দেখা যায়, মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ৮৭ দশমিক ৯৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৯৯ দশমিক ৯৩ পয়েন্টে, যা গত চার মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২০২৫ সালের ৬ অক্টোবর ডিএসইএক্স সূচক ছিল ৫ হাজার ৪২৩ দশমিক ৬৪ পয়েন্ট।

এদিন ডিএসইর অন্যান্য সূচকেও ইতিবাচক প্রবণতা দেখা গেছে। শরিয়াহ সূচক ডিএসইএস ১৯ দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৬ দশমিক ৯৭ পয়েন্টে। পাশাপাশি ডিএসই-৩০ সূচক ২৭ দশমিক ৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৫৮ দশমিক ৯৪ পয়েন্টে।

ডিএসইতে আজ মোট ৩৯২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২৮৮টির শেয়ারদর বেড়েছে, ৬৭টির দর কমেছে এবং ৩৭টির দর অপরিবর্তিত রয়েছে।

লেনদেনের চিত্রেও বড় উত্থান দেখা গেছে। এদিন ডিএসইতে প্রায় ৭৯০ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গত পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২০২৫ সালের ১০ সেপ্টেম্বর ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৯৪৯ কোটি ৯৬ লাখ টাকা। আগের কার্যদিবসে ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৬৪৬ কোটি ১৭ লাখ টাকা। সে হিসেবে এক দিনের ব্যবধানে লেনদেন বেড়েছে প্রায় ১৪৪ কোটি টাকা।

এদিকে, দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ৯ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৮ কোটি ৮৫ লাখ টাকা।

আজ সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২০৩টি প্রতিষ্ঠানের মধ্যে ১৬৬টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে, ২৪টির দর কমেছে এবং ১৩টির দর অপরিবর্তিত রয়েছে।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৪১ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৩৪ দশমিক ৪৩ পয়েন্টে। আগের কার্যদিবসে এই সূচক ১০৯ দশমিক ৮৬ পয়েন্ট বৃদ্ধি পেয়েছিল।

Facebook Comments Box

Posted ৩:২৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com