শনিবার ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

নির্ধারিত সময়ে ডিভিডেন্ড ঘোষণা ও বিতরণে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা : বিএসইসি

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪ | 185 বার পঠিত | প্রিন্ট

নির্ধারিত সময়ে ডিভিডেন্ড ঘোষণা ও বিতরণে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা : বিএসইসি
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলো নির্ধারিত সময়ের মধ্যে ডিভিডেন্ড ঘোষণা এবং উক্ত ডিভিডেন্ড বিধিমোতাবেক বিতরণে ব্যর্থ হলে সংশ্লিষ্ট কোম্পানি ও পরিচালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

রোববার (৮ ডিসেম্বর) ডিভিডেন্ড বিতরণ সংক্রান্ত নন-কমপ্লায়েন্স এর কারণে কনফিডেন্স সিমিন্টে ‘জেড’ ক্যাটাগরিতে অবনমন করায় কোম্পানিটির উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় এ কথা জানায় বিএসইসি।

Responsive Ad Banner

আজ সোমবার (৯ ডিসেম্বর) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিএসইসি জানায়, দেশের শেয়ারবাজার এবং বিনিয়োগকারীদের স্বার্থে ডিভিডেন্ড বিতরণ জনিত নন-কমপ্লায়েন্সসহ বিভিন্ন কারণে ‘জেড’ ক্যাটাগরিতে অবনমন প্রসঙ্গে শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলোর সাথে আলোচনা ও সমন্বয়ের উদ্যোগ গ্রহণ করেছে বিএসইসি।

নির্ধারিত সময়ের মধ্যে ডিভিডেন্ড ঘোষণা এবং উক্ত ডিভিডেন্ড বিধিমোতাবেক বিতরণ করার জন্য তালিকাভুক্ত কোম্পানিগুলোকে সতর্ক করছে বিএসইসি। দেশের শেয়ারবাজার ও বিনিয়োগকারীদের স্বার্থে বিএসইসির এ ধরণের কার্যক্রম ও উদ্যোগ অব্যাহত থাকবে।

সমাপ্ত বছরের জন্য বিনিয়োগকারীদের ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড বিতরণ করে কমপ্লায়েন্স রিপোর্ট জমা দেওয়ায় কনফিডেন্স সিমেন্টকে ‘জেড’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে ফিরিয়ে এনেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

ডিভিডেন্ড বিতরণ সংক্রান্ত নন-কমপ্লায়েন্স এর কারণে কনফিডেন্স সিমিন্টে ‘জেড’ ক্যাটাগরিতে অবনমন করায় কোম্পানিটির উর্ধ্বতন কর্মকর্তাদের তলব করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ৮ ডিসেম্বর বিএসইসিতে উপস্থিত হয়ে ডিভিডেন্ড বিতরণের তথ্য এবং নন-কমপ্লায়েন্স রিপোর্ট জমা দেয় কোম্পানিটি। এরপর ডিএসই কোম্পানিটিকে ‘জেড’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:৪৬ অপরাহ্ণ | সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com