শুক্রবার ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

নতুন সরকারের শুরুতেই শেয়ারবাজারে দৃশ্যমান পরিবর্তনের আহ্বান

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | 36 বার পঠিত | প্রিন্ট

নতুন সরকারের শুরুতেই শেয়ারবাজারে দৃশ্যমান পরিবর্তনের আহ্বান
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর দায়িত্ব নেওয়া নতুন সরকারের কাছে প্রথম ১০০ দিনের মধ্যেই পুঁজিবাজার সংস্কারে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপের প্রত্যাশা জানিয়েছেন ব্রোকারেজ খাতের নেতারা। তাদের মতে, বিনিয়োগকারীদের হারানো আস্থা পুনরুদ্ধার এবং দুর্বল অর্থনীতিকে স্থিতিশীল করতে সময়োপযোগী ও সাহসী সিদ্ধান্ত এখন অত্যাবশ্যক।

ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)-এর সভাপতি সাইফুল ইসলাম বলেন, নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী নতুন সরকার শেয়ারবাজার উন্নয়নে প্রথম ১০০ দিনে কী ধরনের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা নেয়, সেটিই এখন দেখার বিষয়। তার ভাষ্য, দেশের সামগ্রিক অর্থনীতি ও পুঁজিবাজার—দুটিই বর্তমানে নাজুক অবস্থায় রয়েছে। এই পরিস্থিতি কাটিয়ে উঠতে দীর্ঘমেয়াদি কৌশলের পাশাপাশি দ্রুত বাস্তবায়নযোগ্য একটি স্পষ্ট রোডম্যাপ প্রয়োজন।

Responsive Ad Banner

একই মত প্রকাশ করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর পরিচালক মিনহাজ মান্নান ইমন। তিনি বলেন, গত ১৫ থেকে ১৭ বছর ধরে বাজারে অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে অসংখ্য বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হয়েছেন। তার অভিযোগ, নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে রাজনৈতিক বিবেচনার পরিবর্তে দক্ষতা ও যোগ্যতাকে অগ্রাধিকার দিতে হবে। পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থাগুলোর মধ্যে নীতিগত সমন্বয় জোরদার এবং স্টক এক্সচেঞ্জগুলোকে স্বাধীনভাবে পরিচালনার সুযোগ দেওয়ার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

বাজার সংশ্লিষ্টদের মতে, বর্তমানে আইপিও বা নতুন শেয়ারের সরবরাহ অত্যন্ত সীমিত, ফলে তারল্য সংকট আরও তীব্র হয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণও উল্লেখযোগ্যভাবে কমে গেছে। তবে নির্বাচনের আগে টানা দুই কার্যদিবসে ডিএসইএক্স সূচক ১৭০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৯৯ পয়েন্টে পৌঁছানো এবং দৈনিক লেনদেন ৭৯০ কোটি টাকায় উন্নীত হওয়াকে বিশ্লেষকরা বিনিয়োগকারীদের ইতিবাচক প্রত্যাশার ইঙ্গিত হিসেবে দেখছেন।

ব্রোকারদের প্রত্যাশা—বিএসইসিকে পুনর্গঠন, শক্তিশালী মৌলভিত্তি সম্পন্ন কোম্পানিকে বাজারে তালিকাভুক্ত করা এবং যেকোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ। তাদের আশঙ্কা, প্রথম ১০০ দিনের মধ্যে সংস্কারের সুস্পষ্ট বার্তা না এলে বাজারের সাম্প্রতিক উত্থান দীর্ঘস্থায়ী নাও হতে পারে।

 

Facebook Comments Box

Posted ৯:১৮ অপরাহ্ণ | রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com