সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ধারাবাহিক দরপতনে বাড়ছে আস্থা সঙ্কট

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪ | 163 বার পঠিত | প্রিন্ট

ধারাবাহিক দরপতনে বাড়ছে আস্থা সঙ্কট
Responsive Ad Banner

ধারাবাহিক দরপতন পিছু ছাড়ছেনা দেশের শেয়ারবাজারের। যে কারণে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা সঙ্কট বাড়ছে। প্রতিদিনের মত আজও ৩০ জুলাই দরপতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ৩০ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.১৩ শতাংশ বা ৬০.৭১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২৬৯.৫২ পয়েন্টে।

Responsive Ad Banner

আর ডিএসই শরিয়াহ সূচক ১৪.৮৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৫১.৫৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২০.৪৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৮১.৮৫ পয়েন্টে।

এদিনভ লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৫ টির, কমেছে ৩৪০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৬.২৯ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

আজ ডিএসইতে ১১ কোটি ৭১ লাখ ৯৮ হাজার ৫৩৩ টি শেয়ার ১ লক্ষ ৩১ হাজার ৯৯১ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৩২ কোটি ৬৯ লাখ ৬০ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২৯ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৯৯ শতাংশ বা ৫৩.৪৭ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ৩৩০.২৪ পয়েন্টে।

আর ডিএসই শরিয়াহ সূচক ১১.৩০ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ১৬৬.৪১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৮.৫১ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৯০২.৭৪ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩৯২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ২৭ টির, কমেছিল ৩৩২ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৩৩ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৬.৮৮ শতাংশ শেয়ারের দর বেড়েছিল।

গত কার্যদিবসে ডিএসইতে ১৪ কোটি ৩৯ লাখ ৮২ হাজার ৮৫৩ টি শেয়ার ১ লক্ষ ১৯ হাজার ৬৭৪ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৪৫০ কোটি ১৮ লাখ ২৬ হাজার টাকা।

উল্লেখ, সে হিসেবে আজ লেনদেন কমেছে ১৭ কোটি ৪৮ লাখ ৬৬ হাজার টাকা।

Facebook Comments Box

Posted ৫:১৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com