সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ধারাবাহিক দরপতনে কমছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪ | 139 বার পঠিত | প্রিন্ট

ধারাবাহিক দরপতনে কমছে লেনদেন
Responsive Ad Banner

গত কয়েক দিনের মত আজও ০৮ অক্টোবর ব্যাপক দরপতন দিয়ে লেনদেন শেষ হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীত সূচকের াস্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এর ফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ৭ অক্টোবর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২২ শতাংশ বা ১১.৩৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩২৩.২১ পয়েন্টে।

Responsive Ad Banner

আর ডিএসই শরিয়াহ সূচক ১.৬৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৮৭.৭৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩.০১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৩৯.২১ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৪০০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪২ টির, কমেছে ১৯৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৩ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩৫.০৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

আজ ডিএসইতে ১২ কোটি ৩৫ লাখ ৭৫ হাজার ৯৮৫ টি শেয়ার ১ লাখ ১৭ হাজার ৪১ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৫৫ কোটি ৩৭ লাখ ৫৩ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ৭ অক্টোবর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৮১ শতাংশ বা ৪৩.৭২ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ৩৩৫.০৫ পয়েন্টে।

আর ডিএসই শরিয়াহ সূচক ১.৪৭ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ১৮৯.৩৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২২.০৮ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৯৪২.২২ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৫৩ টির, কমেছে ২৮৮ টির এবং অপরিবর্তিত রয় ৫৫ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ১৩.৩৮ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়।

গত কার্যদিবসে ডিএসইতে ১২ কোটি ৮৬ লাখ ২ হাজার ২১১ টি শেয়ার ১ লাখ ১৯ হাজার ১৮৩ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৩৬৬ কোটি ৫৫ লাখ ৩৭ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ১১ কোটি ১৭ লাখ ৮৪ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৩৩ শতাংশ বা ৪৯.৯৭ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৪ হাজার ৯৬২.৭৭ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ১৯৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৪ টির, কমেছে ৯১ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ১১ কোটি ৩২ লাখ ৬৩ হাজার ৭৯৩ টাকা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:০৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com