শুক্রবার ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

ধারাবাহিক ঊর্ধ্বগতির পর শেষ কার্যদিবসে সংশোধনে বাজার

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬ | 57 বার পঠিত | প্রিন্ট

ধারাবাহিক ঊর্ধ্বগতির পর শেষ কার্যদিবসে সংশোধনে বাজার
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : চলতি সপ্তাহে শেয়ারবাজারের সামগ্রিক চিত্র ছিল ইতিবাচক। সপ্তাহের শুরু থেকেই বাজার সূচকের দিকনির্দেশনা ছিল ঊর্ধ্বমুখী এবং টানা তৃতীয় কার্যদিবস পর্যন্ত সূচকে ঊর্ধ্বগতি অব্যাহত থাকে। এর মধ্যেই পবিত্র শব-ই বরাত উপলক্ষে একদিন লেনদেন বন্ধ থাকার পর আজ আবার বাজারে লেনদেন শুরু হয়।

আজ (০৫ ফেব্রুয়ারি, ২০২৬) সপ্তাহের শেষ কার্যদিবসে শেয়ারবাজারে স্বাভাবিক দর সংশোধনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি টাকার অঙ্কে মোট লেনদেনও কমেছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর কমতে দেখা গেছে। তবে বাজার সংশ্লিষ্টরা এই পরিস্থিতিকে স্বাভাবিক ও ইতিবাচক হিসেবেই মূল্যায়ন করছেন।

Responsive Ad Banner

তাদের মতে, চলতি সপ্তাহের লেনদেন বাজারে আগামী দিনের স্থায়ী স্থিতিশীলতার আভাস দিচ্ছে। এমন পরিস্থিতিতে বিনিয়োগকারীদের সতর্কতার সঙ্গে লেনদেন করার পরামর্শ দিয়েছেন তারা। পাশাপাশি দুর্বল কোম্পানির শেয়ার এড়িয়ে ভালো মৌলভিত্তির শেয়ারে বিনিয়োগ করলে বিনিয়োগকৃত পুঁজি থেকে মুনাফা অর্জন সম্ভব বলেও মত দেন বাজার সংশ্লিষ্টরা।

বাজার পর্যালোচনায় দেখা যায়, বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ৩২ দশমিক ৩০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২৩৪ দশমিক ৩৭ পয়েন্টে। এদিন অন্য সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক (ডিএসইএস) ১ দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৭২ দশমিক ১২ পয়েন্টে। তবে ডিএসই-৩০ সূচক ১৯ দশমিক ৮৫ পয়েন্ট কমে নেমে এসেছে ২ হাজার ১ দশমিক ৮৫ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ৩৯২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে শেয়ারের দর বেড়েছে ১২৩টির, কমেছে ২২২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টি প্রতিষ্ঠানের শেয়ার।

লেনদেনের পরিসংখ্যানে দেখা যায়, আজ ডিএসইতে প্রায় ৫৮৭ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে এই বাজারে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৭১২ কোটি ৩৪ লাখ টাকা। সে হিসাবে আগের দিনের তুলনায় লেনদেন কমেছে প্রায় ১২৪ কোটি ৯৩ লাখ টাকা।

এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ৭ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে লেনদেন হয়েছিল ৭ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

আজ সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৮৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬২টির, কমেছে ৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির।

দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই ২৯ দশমিক ৫০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭৩১ দশমিক ৪৬ পয়েন্টে। আগের কার্যদিবসে এই সূচক ৬৯ দশমিক ৬৩ পয়েন্ট বেড়েছিল।

Facebook Comments Box

Posted ৩:২৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com