সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>
খাদ্য ও আনুষঙ্গিক খাত

দ্বিতীয় প্রান্তিকে সম্পদ মূল্য বেড়েছে ৮ কোম্পানির

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৬ মার্চ ২০২৪ | 234 বার পঠিত | প্রিন্ট

দ্বিতীয় প্রান্তিকে সম্পদ মূল্য বেড়েছে ৮ কোম্পানির
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের ২১টি কোম্পানি রয়েছে। এর মধ্যে চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের (জুলাই-ডিসেম্বর’২৩) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে ১৮টি কোম্পানি। প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী দ্বিতীয় প্রান্তিকে সম্পদ মূল্য (এনএভি) বেড়েছে ৮টি কোম্পানির। একই সময়ে সম্পদ মূল্য কমেছে ১০টির। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

দুই প্রান্তিকে সম্পদ মূল্য (এনএভি) বৃদ্ধি পাওয়া কোম্পানি ৮টি হলো- এএমসিএল প্রাণ, বঙ্গজ লিমিটেড, বিডি থাই ফুড, বিচ হ্যাচারি, ফাইন ফুডস, জেমিনি সি ফুড, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এবং রংপুর ডেইরি ফুড।

Responsive Ad Banner

এএমসিএল প্রাণ : অর্থবছরের দুই প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর’২৩) কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৮৮ টাকা ৯৪ পয়সায়। আগের বছর একই সময়ে কোম্পানিটির সম্পদ মূল্য ছিল ৮৮ টাকা ৫৯ পয়সা। বছরের ব্যবধানে কোম্পানিটির সম্পদ মূল্য বেড়েছে ৩৫ পয়সা।

বঙ্গজ লিমিটেড : অর্থবছরের দুই প্রান্তিক (জুলাই-ডিসেম্বর’২৩) কোম্পানিটির এনএভি দাঁড়িয়েছে ২১ টাকা ১০ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ২১ টাকা। বছরের ব্যবধানে কোম্পানিটির সম্পদ মূল্য বেড়েছে ১০ পয়সা।

বিডি থাই ফুড : অর্থবছরের দুই প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর’২৩) কোম্পানিটির এনএভি দাঁড়িয়েছে ১৪ টাকা ৪৫ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ১৪ টাকা ১৪ পয়সা। বছরের ব্যবধানে কোম্পানিটির সম্পদ মূল্য বেড়েছে ৩১ পয়সা।

বিচ হ্যাচারি : অর্থবছরের দুই প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর’২৩) কোম্পানিটির এনএভি দাঁড়িয়েছে ১১ টাকা ৪৭ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ১০ টাকা ৫৮ পয়সা। বছরের ব্যবধানে কোম্পানিটির সম্পদ মূল্য বেড়েছে ৮৯ পয়সা।

ফাইন ফুডস : অর্থবছরের দুই প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর’২৩) কোম্পানিটির এনএভি দাঁড়িয়েছে ১০ টাকা ৮১ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির সম্পদ মূল্য ছিল ১০ টাকা ৫৫ পয়সা। বছরের ব্যবধানে কোম্পানিটির সম্পদ মূল্য বেড়েছে ২৬ পয়সা।

জেমিনি সি ফুড : অর্থবছরের দুই প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর’২৩) কোম্পানিটির এনএভি দাঁড়িয়েছে ১৯ টাকা ৬১ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ১৪ টাকা ৩০ পয়সা। বছরের ব্যবধানে কোম্পানিটির সম্পদ মূল্য বেড়েছে ৫ টাকা ৩১ পয়সা।

অলিম্পিক ইন্ডাস্ট্রিজ : অর্থবছরের দুই প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর’২৩) কোম্পানিটির এনএভি দাঁড়িয়েছে ৪৯ টাকা ৮৮ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ৪৭ টাকা ৬০ পয়সা। বছরের ব্যবধানে কোম্পানিটির সম্পদ মূল্য বেড়েছে ২ টাকা ২৮ পয়সা।

রংপুর ডেইরি ফুড : অর্থবছরের দুই প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর’২৩) কোম্পানিটির এনএভি দাঁড়িয়েছে ১৬ টাকা ৭৮ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ১৬ টাকা। বছরের ব্যবধানে কোম্পানিটির সম্পদ মূল্য বেড়েছে ৭৮ পয়সা।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১১:২৮ পূর্বাহ্ণ | বুধবার, ০৬ মার্চ ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com