শনিবার ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

দ্বিতীয় প্রান্তিকে প্রায় ১২ শতাংশ আয় বেড়েছে রেনাটার

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫ | 131 বার পঠিত | প্রিন্ট

দ্বিতীয় প্রান্তিকে প্রায় ১২ শতাংশ আয় বেড়েছে রেনাটার
Responsive Ad Banner

চলতি অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়ে ব্যবসা থেকে প্রায় ১২ শতাংশ আয় বেড়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের কোম্পানি রেনাটা পিএলসির। তবে এই সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা প্রায় ৩৫ শতাংশ কমেছে।

কোম্পানিটি জানিয়েছে, গত বছরের আগস্টে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর সৃষ্ট শ্রমিক অসন্তোষ, বিদুৎ বিভ্রাট ও সুদহার বাড়ার কারণে কোম্পানিটির ব্যয় বৃদ্ধি পাওয়ায় আয় বাড়লেও নিট মুনাফা কমেছে।

Responsive Ad Banner

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) কোম্পানিটির আয় হয়েছে ২ হাজার ৮৭ কোটি টাকা, আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ১ হাজার ৮৬৬ কোটি টাকা। এই সময়ে কোম্পানিটির আয় বেড়েছে ১১.৮০ শতাংশ।

বিপরীতে প্রথমার্ধে কোম্পানিটির উৎপাদন ব্যয় হয়েছে ১ হাজার ২০১ কোটি টাকা, আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ১ হাজার ১ কোটি টাকা। এছাড়া চলতি অর্থবছরের প্রথমার্ধে কোম্পানিটির ৭৮ কোটি ৯১ লাখ টাকা আর্থিক ব্যয় হয়েছে, আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ৫৬ কোটি টাকা। ব্যয়বৃদ্ধির প্রভাবে চলতি অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ৩৪.৮০ শতাংশ কমে ১২৪ কোটি টাকায় দাঁড়িয়েছে।

চলতি অর্থবছরের প্রথমার্ধে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১০ টাকা ৯৩ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ১৬ টাকা ৫৭ পয়সা।

অর্থবছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৯৭ টাকা ২৩ পয়সায়।

সর্বশেষ সমাপ্ত ২০২৩-২৪ অর্থবছরে কোম্পানিটির পর্ষদ বিনিয়োগকারীদের জন্য ৯২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচ্য অর্থবছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৩১ টাকা ৫৩ পয়সা, আগের অর্থবছরে যা ছিল ২০ টাকা ৪০ পয়সা। ৩০ জুন শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ২৯৫ টাকা ৫৬ পয়সায়।

১৯৭৯ সালে শেয়ারবাজারে আসা রেনাটা পিএলসি ১৯৭২ সালে মার্কিন ওষুধ জায়ান্ট ফাইজারের একটি কোম্পানি হিসেবে বাংলাদেশে যাত্রা করে। ১৯৯৩ সালে ফাইজার স্থানীয় শেয়ারহোল্ডারদের কাছে তাদের মালিকানা বিক্রি করে চলে যায় এবং কোম্পানির নাম ফাইজার (বাংলাদেশ) লিমিটেডের বদলে হয় রেনাটা লিমিটেড। বর্তমান নাম রেনাটা পিএলসি।

কোম্পানিটির অনুমোদিত মূলধন ২৮৫ কোটি ও পরিশোধিত মূলধন ১১৪ কোটি ৬৯ লাখ ৬০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৩ হাজার ২৭২ কোটি ১৪ লাখ টাকা।

কোম্পানিটির মোট ১১ কোটি ৪৬ লাখ ৯৬ হাজার ৪৯০ শেয়ারের মধ্যে ৫১.২৯ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ২০.৯০ শতাংশ প্রাতিষ্ঠানিক, ২১.১৮ শতাংশ বিদেশী ও ৬.৬৩ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১:০৭ অপরাহ্ণ | সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com