সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>
বিবিধ খাত

দ্বিতীয় প্রান্তিকে ক্যাশ ফ্লো কমেছে ৬ কোম্পানির

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১১ মার্চ ২০২৪ | 263 বার পঠিত | প্রিন্ট

দ্বিতীয় প্রান্তিকে ক্যাশ ফ্লো কমেছে ৬ কোম্পানির
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের ১৪টি কোম্পানির মধ্যে দ্বিতীয় প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর’২৩) ক্যাশ ফ্লো (কার্যকরি নগদ প্রবাহ) কমেছে ৬ কোম্পানির।

চলতি অর্থবছরের দুই প্রান্তিকের বা ৬ মাসের (জুলাই-ডিসেম্বর’২৩) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে ১১টি কোম্পানি।

Responsive Ad Banner

প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী ৬টি কোম্পানির শেয়ারপ্রতি কার্যকরি নগদ প্রবাহ (কার্যকরি নগদ প্রবাহ) বা ক্যাশ ফ্লো কমেছে।

এর মধ্যে ৪টির ক্যাশ ফ্লোর অবনতি হয়েছে এবং ২টির ক্যাশ ফ্লো মাইনাস আরও বেড়েছে হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

অর্থবছরের প্রথম ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৩) ক্যাশ ফ্লো কমে যাওয়া বা অবনতি হওয়া কোম্পানিগুলো হলো- আমান ফিড, এরামিট লিমিটেড, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট-বেক্সিমকো, জিকিউ বলপেন, মিরাকল ইন্ডাস্ট্রিজ এবং সাভার রিফ্র্যাক্টরিজ লিমিটেড।

আমান ফিড : অর্থবছরের প্রথম ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ১০ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ১৯ পয়সা। বছরের ব্যবধানে কোম্পানিটির ক্যাশ ফ্লো কমেছে ০৯ পয়সা।

এরামিট লিমিটেড : অর্থবছরের প্রথম ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে মাইনাস ১১ টাকা ০৮ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল মাইনাস ২২ পয়সা। বছরের ব্যবধানে কোম্পানিটির ক্যাশ ফ্লোর অবনতি হয়েছে ১০ টাকা ৮৬ পয়সা।

বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট-বেক্সিমকো : অর্থবছরের প্রথম ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ১ টাকা ৪৪ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৪ টাকা ৫৭ পয়সা। বছরের ব্যবধানে কোম্পানিটির ক্যাশ ফ্লো কমেছে ৩ টাকা ১৩ পয়সা।

জিকিউ বলপেন : অর্থবছরের প্রথম ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে মাইনাস ১ টাকা ৯৫ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৩৮ পয়সা। বছরের ব্যবধানে কোম্পানিটির ক্যাশ ফ্লো কমেছে ২ টাকা ৩৩ পয়সা।

মিরাকল ইন্ডাস্ট্রিজ : অর্থবছরের প্রথম ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে মাইনাস ১ টাকা ৪১ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল মাইনাস ৮৪ পয়সা। বছরের ব্যবধানে কোম্পানিটির ক্যাশ ফ্লোর অবনতি হয়েছে ৫৭ পয়সা।

সাভার রিফ্র্যাক্টরিজ : অর্থবছরের প্রথম ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে মাইনাস ১ টাকা ০১ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ১ টাকা ৫৯ পয়সা। বছরের ব্যবধানে কোম্পানিটির ক্যাশ ফ্লো কমেছে ২ টাকা ৬০ পয়সা।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১:২০ অপরাহ্ণ | সোমবার, ১১ মার্চ ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com