সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

দ্বিতীয় প্রান্তিকে আয় কমেছে ওষুধ ও রসায়ন খাতের ৯ কোম্পানির

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৪ | 339 বার পঠিত | প্রিন্ট

দ্বিতীয় প্রান্তিকে আয় কমেছে ওষুধ ও রসায়ন খাতের ৯ কোম্পানির
Responsive Ad Banner

চলতি অর্থবছরের ৩১ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকে আয় কমেছে ওষুধ ও রসায়ন খাতের ৯ কোম্পানির। কোম্পানিগুলো হলো- এসিআই লিমিটেড, একমি পেস্টিসাইড, এ্যাডভেন্ট ফার্মা, গ্লোবাল হেভি কেমিক্যালস, জেএমআই সিরিঞ্জ, ওরিয়ন ফার্মা, সিলকো ফার্মা, সিলভা ফার্মা এবং ওয়াটা কেমিক্যালস লিমিটেড।

জানা যায়, শেয়ারবাজারে তালিকাভুক্ত ফার্মা ও রসায়ন খাতের ৩৩টি কোম্পানির মধ্যে এই পর্যন্ত ২৭টি কোম্পানির চলতি অর্থবছরের ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে ১৮টি এবং কমেছে ৯টির এবং আর্থিক প্রতিবেদন প্রকাশ করেনি ৬টি কোম্পানি।

Responsive Ad Banner

কোম্পানিগুলোর আয় নিচে তুলে ধরা হলো-

এসিআই লিমিটেড : চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৬ টাকা ৩৫ পয়সা।

আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৯৬ পয়সা।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৩) কোম্পানিটির লোকসান হয়েছে ৮ টাকা ৪২ পয়সা।

আগের বছর একই সময়ে লোকসান ছিল ১ টাকা ৭৯ পয়সা।

একমি পেস্টিসাইড : চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ১৭ পয়সা।

আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৩১ পয়সা।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ৮৬ পয়সা।

আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ২৯ পয়সা।

এ্যাডভেন্ট ফার্মা : চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ২৭ পয়সা।

আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২৯ পয়সা।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ৬২ পয়সা।

আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৬৯ পয়সা।

গ্লোবাল হেভি কেমিক্যালস : চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৩) কোম্পানিটির লোকসান হয়েছে ২ টাকা।

আগের বছর একই সময়ে লোকসান ছিল ৪৫ পয়সা।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৩) কোম্পানিটির লোকসান হয়েছে ৪ টাকা।

আগের বছর একই সময়ে লোকসান ছিল ৯০ পয়সা।

জেএমআই সিরিঞ্জ : চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ০৭ পয়সা।

আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৩২ পয়সা।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ১৫ পয়সা।

আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৯৭ পয়সা।

ওরিয়ন ফার্মা : চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ৪৭ পয়সা।

আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ১৯ পয়সা।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ২৩ পয়সা।

আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৯১ পয়সা।

সিলকো ফার্মা : চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ১২ পয়সা।

আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১৫ পয়সা।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ২৩ পয়সা।

আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৪৪ পয়সা।

সিলভা ফার্মা : চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৩) কোম্পানিটির লোকসান হয়েছে ০৬ পয়সা।

আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১৪ পয়সা।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ১২ পয়সা।

আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৩৩ পয়সা।

ওয়াটা কেমিক্যাল : চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ২৬ পয়সা।

আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৫৩ পয়সা।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ৫৪ পয়সা।

আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৮২ পয়সা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৭:১১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com