সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

দেশে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ গঠনের দাবি

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৯ অক্টোবর ২০২৪ | 135 বার পঠিত | প্রিন্ট

দেশে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ গঠনের দাবি
Responsive Ad Banner

দেশে একটি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ গঠনের দাবি জানিয়েছেন বিনিয়োগকারীরা। শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগের দাবিতে আয়োজিত মানববন্ধনে এই দাবি জানিনেয়ছেন সাধারণ বিনিয়োগকারীরা।

আজ ০৯ অক্টোবর রাজধানীর মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পুরাতন ভবনের সামনে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয় সংগঠনটির নেতারাসহ সাধারণ বিনিয়োগকারীরা।

Responsive Ad Banner

বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের একাংশের সভাপতি মিজানুর রশিদ চৌধুরী, সহ-সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. হারুন, অর্থ সম্পাদক মো. সাজ্জাদুর রহমানসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের অর্থ সম্পাদক মো. সাজ্জাদুর রহমান বলেন, আমরা সরকারের কাছে দুই স্টক এক্সচেঞ্জ বাদ দিয়ে একটি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ গঠনের দাবি জানাচ্ছি।

এরপর অনেক বিনিয়োগকারীও দেশে একটি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ গঠনের দাবির স্বপক্ষে বক্তব্য দেন।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১১:৪১ অপরাহ্ণ | বুধবার, ০৯ অক্টোবর ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com