বৃহস্পতিবার ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

দুর্নীতির অভিযোগে ১০২ কোটি টাকার শেয়ার বাজেয়াপ্ত

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১০ মার্চ ২০২৫ | 170 বার পঠিত | প্রিন্ট

দুর্নীতির অভিযোগে ১০২ কোটি টাকার শেয়ার বাজেয়াপ্ত
Responsive Ad Banner

দুর্নীতির অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার সংশ্লিষ্টদের ১০২ কোটি ৮৫ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ৪ কোটি ৬৫ লাখ ৬২ হাজার টাকা মূল্যের ৯৫৭ বিঘা জমি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (৯ মার্চ) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। এদিন এসব শেয়ার অবরুদ্ধের আদেশ চেয়ে আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মো. মাহফুজ হক।

Responsive Ad Banner

আবেদনে বলা হয়েছে, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগে দুদকের ৭ সদস্যের অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। অনুসন্ধানকালে তার ও তার পরিবারের নামে যৌথ মূলধনি কোম্পানি এবং ফার্মগুলোর পরিদপ্তর থেকে কোম্পানির শেয়ারের মালিকানার তথ্য পাওয়া গেছে। এ পরিস্থিতিতে উদ্ভূত মুনাফা অবরুদ্ধ করা প্রয়োজন।

জমি ক্রোকের আবেদনে বলা হয়েছে, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে মালিকানাধীন স্থাবর সম্পত্তিগুলো হস্তান্তরের চেষ্টা করা হচ্ছে, যা করতে পারলে অত্র অনুসন্ধানের ধারাবাহিকতায় মামলা দায়ের, আদালতে চার্জশিট দাখিল, আদালত কর্তৃক বিচার শেষে সাজার অংশ হিসেবে অপরাধলব্ধ আয় থেকে অর্জিত সম্পত্তি সরকারের অনুকূলে বাজেয়াপ্তকরণসহ সব উদ্দেশ্যই ব্যাহত হবে। ফলে উল্লিখিত স্থাবর সম্পত্তিগুলো আদালত কর্তৃক ক্রোকের আদেশ প্রদান না করা হলে অভিযোগ নিষ্পত্তির পূর্বেই স্থাবর সম্পত্তিগুলো অন্যত্র হস্তান্তর বা বেহাত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই উল্লিখিত স্থাবর সম্পত্তিগুলো মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ধারা ১৪ মোতাবেক ক্রোক করা একান্ত প্রয়োজন।

এর আগে গত ৫ মার্চ সাইফুজ্জামান চৌধুরীর ৩৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন আদালত। দুদকের আবেদন সূত্রে জানা গেছে, এসব ব্যাংক হিসাবে ৫ কোটি ২৬ লাখ ৮৩ হাজার টাকা জমা রয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১২:২০ অপরাহ্ণ | সোমবার, ১০ মার্চ ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com