বুধবার ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

দরপতনের চাপের মধ্যেও ডিএসইর বাজার মূলধনে উল্লম্ফন

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬ | 39 বার পঠিত | প্রিন্ট

দরপতনের চাপের মধ্যেও ডিএসইর বাজার মূলধনে উল্লম্ফন
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : গত সপ্তাহজুড়ে দেশের শেয়ারবাজারে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর কমলেও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন ও মূল্যসূচকে ঊর্ধ্বগতি দেখা গেছে। একই সঙ্গে বেড়েছে দৈনিক গড় লেনদেনের পরিমাণও।

সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হওয়া মোট কোম্পানি ও মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে ১৫২টির দর বৃদ্ধি পেয়েছে। বিপরীতে ২০৪টির দর কমেছে এবং ৩৩টির দর অপরিবর্তিত ছিল। অর্থাৎ, দরবৃদ্ধির তুলনায় দরপতনের তালিকায় থাকা প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় দ্বিগুণ।

Responsive Ad Banner

দরপতনের তালিকা বড় হলেও সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯৫ হাজার ৮১ কোটি টাকায়। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধনের পরিমাণ ছিল ৬ লাখ ৯০ হাজার ৭৬৪ কোটি টাকা। ফলে এক সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ৪ হাজার ৩১৭ কোটি টাকা, যা শতাংশের হিসাবে শূন্য দশমিক ৬২।

বাজার মূলধনের পাশাপাশি প্রধান মূল্যসূচকেও ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স গত সপ্তাহজুড়ে বেড়েছে ৫৪ দশমিক ৭০ পয়েন্ট বা এক দশমিক শূন্য ৭ শতাংশ। এর আগের সপ্তাহে সূচকটি বেড়েছিল ১৪০ দশমিক ৬২ পয়েন্ট বা ২ দশমিক ৮৪ শতাংশ।

অন্যান্য সূচকের মধ্যে শরিয়াহভিত্তিক কোম্পানিগুলো নিয়ে গঠিত ডিএসই শরিয়াহ সূচক গত সপ্তাহে ৯ দশমিক শূন্য ৭ পয়েন্ট বা শূন্য দশমিক ৮৮ শতাংশ বেড়েছে। আগের সপ্তাহে এই সূচক বেড়েছিল ২৯ দশমিক ৪৯ পয়েন্ট বা ২ দশমিক ৯৬ শতাংশ।

এছাড়া বাছাই করা শীর্ষ কোম্পানির শেয়ার নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক গত সপ্তাহজুড়ে বেড়েছে ২৩ দশমিক ৬৬ পয়েন্ট বা এক দশমিক ২১ শতাংশ। এর আগের সপ্তাহে সূচকটি বেড়েছিল ৫০ দশমিক ১৬ পয়েন্ট বা ২ দশমিক ৬২ শতাংশ।

একই সঙ্গে গত সপ্তাহে ডিএসইতে লেনদেনের গতিও কিছুটা বেড়েছে। সপ্তাহের প্রতিটি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৫৭৯ কোটি ৪২ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেনের পরিমাণ ছিল ৫৭৫ কোটি ৮১ লাখ টাকা। ফলে দৈনিক গড় লেনদেন বেড়েছে ৩ কোটি ৬১ লাখ টাকা, যা শতাংশের হিসাবে শূন্য দশমিক ৬৩।

Facebook Comments Box

Posted ২:২৮ অপরাহ্ণ | শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com