সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

তৃতীয় প্রাান্তিকে লোকসানে ৬ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪ | 173 বার পঠিত | প্রিন্ট

তৃতীয় প্রাান্তিকে লোকসানে ৬ ব্যাংক
Responsive Ad Banner

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩৬টি ব্যাংকের মধ্যে ৩৫টি ব্যাংক সম্প্রতি তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২৪) অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী আলোচ্য সময়ে লোকসানে রয়েছে ৬ ব্যাংক। একই সময়ে ইপিএস বেড়েছে ১৮টি, কমেছে ১০টি এবং অপরিবর্তিত একটি ব্যাংকের ইপিএস। ডিএসইস সূত্রে এ তথ্য জানা গেছে।

লোকসানে থাকা ব্যাংকগুলো হলো- আইসিবি ইসলামিক ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, সোস্যাল ইসলামী ব্যাংক, এক্সপোর্ট ইমপোর্ট (এক্সিম) ব্যাংক অব বাংলাদেশ পিএলসি এবং আল আরাফাহ ইসলামী ব্যাংক।

Responsive Ad Banner

আইসিবি ইসলামিক ব্যাংক : তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২৯ পয়সা। গত অর্থবছরের একই সময়ে লোকসান ছিল ১৭ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টম্বর’২৪) কোম্পানিটির লোকসান হয়েছে ৭১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে লোকসান ছিল ৫৬ পয়সা।

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি : তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৪) সমন্বিতভাবে ব্যাংকটি শেয়ার প্রতি ৫৫ পয়সা লোকসান দিয়েছে। গত অর্থবছরের একই সময়ে যার শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৫৯ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টম্বর’২৪) ব্যাংকটির ইপিএস হয়েছে ১ টাকা ৬৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ৭২ পয়সা।

ন্যাশনাল ব্যাংক লিমিটেড : তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৪) ব্যাংকটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ১৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে লোকসান ছিল ১ টাকা ৫৫ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টম্বর’২৪) ব্যাংকটির শেয়ার প্রতি ৫ টাকা ৪৯ পয়সা লোকসান হয়েছে। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি ৩ টাকা ৪৯ পয়সা লোকসান হয়েছিল।

সোস্যাল ইসলামী ব্যাংক : তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে কোম্পানিটি ইপিএস ছিল ৪৩ পয়সা।

অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ১৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৯০ পয়সা।

এক্সপোর্ট ইমপোর্ট (এক্সিম) ব্যাংক অব বাংলাদেশ পিএলসি : অর্থবছরের প্রথম তিন প্রান্তিবে বা ৯ মাসে (জানুয়ারি’২৪-সেপ্টেম্বর’২৪) সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি ২ টাকা ৭৭ পয়সা লোকসান হয়েছে। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৮ পয়সা।

আল আরাফাহ ইসলামী ব্যাংক : তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৩৯ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টম্বর’২৪) কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৫৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ১২ পয়সা।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৫:৩৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com