সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ডেল্টা লাইফের বিরুদ্ধে আবেদন খারিজ

  |   বুধবার, ১৬ জুন ২০২১ | 437 বার পঠিত | প্রিন্ট

ডেল্টা লাইফের বিরুদ্ধে আবেদন খারিজ
Responsive Ad Banner

শেয়ারবাজার২৪ রিপোর্ট : সুপ্রিম কোর্টের আপিল বিভাগ খারিজ করে দিয়েছেন পুঁজিবাজারে তালিকাভুক্ত ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রশাসকের কার্যক্রম চ্যালেঞ্জ করে করা শেয়ারহোল্ডার মঞ্জুরুর রহমানের দায়ের করা আবেদন। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) কার্যক্রমের উপর সন্তুষ্ট হয়ে সিভিল পিটিশন ফর লিভ টু আপিল উভয় পক্ষের শুনানি শেষে মঙ্গলবার (১৫ জুন) খারিজ করে আদেশ দেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চ।

এর আগে ডেল্টা লাইফে নানান অনিয়মের অভিযোগে চলতি বছরের ফেব্রুয়ারিতে আইডিআরএ’র সাবেক সদস্য সুলতান-উল-আবেদিন মোল্লাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়। এরপর কোম্পানির শেয়ারহোল্ডার মঞ্জুরুর রহমান হাইকোর্ট বিভাগে আবেদন করেন। তারপর প্রথম দফায় শুনানি শেষে হাইকোর্ট বিভাগের কোম্পানি বেঞ্চ গত ১৩ এপ্রিল প্রশাসকের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞার আদেশ দেন।

Responsive Ad Banner

এরপর উক্ত আদেশের বিরুদ্ধে আদালতের আপিল বিভাগে সিভিল পিটিশন ফর লিভ টু আপিল দায়ের করেন ডেল্টা লাইফের প্রশাসক। মঙ্গলবার উভয় পক্ষের শুনানি শেষে আইডিআরএ’র কার্যক্রমের সিভিল পিটিশন লিভ টু আপিল নিষ্পত্তি ও খারিজ করে দেন।

এর পরিপ্রেক্ষিতে ডেল্টা লাইফে আইডিআরএ কর্তৃক নিযুক্ত প্রশাসকের দায়িত্ব পালনে আর কোনো বাধা রইল না।

বর্তমানে দায়িত্বে বসানো হয়েছে অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব রফিকুল ইসলামকে। গত বৃহস্পতিবার (১০ জুন) তাকে নিয়োগ দেয়া হয়।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৮:৫৯ অপরাহ্ণ | বুধবার, ১৬ জুন ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com