সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ডিএসই’র শোকজের কবলে দুই কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০১ সেপ্টেম্বর ২০২১ | 413 বার পঠিত | প্রিন্ট

ডিএসই’র শোকজের কবলে দুই কোম্পানি
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানিকে শোকজ নোটিশ পাঠিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)। কোম্পানিগুলো হলো- আলিফ ম্যানুফ্যাকচারিং এবং মোজাফফর হোসাইন স্পিনিং। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, এ দুই কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি কোম্পানিগুলোকে নোটিশ পাঠায় ডিএসই। এর জবাবে কোম্পানিগুলোর পক্ষ থেকে গত ৩১ আগস্ট জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ার দর এভাবে বাড়ছে।

Responsive Ad Banner

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের শেয়ার দর গত ১০ আগস্ট ছিল ১৪.১০ টাকায়। আর ৩১ আগস্ট কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ১৬.৫০ টাকায়। অর্থাৎ এই ১৩ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ২.৪০ টাকা বা ১৭ শতাংশ বেড়েছে।

মোজাফফর হোসাইন স্পিনিংয়ের শেয়ার দর গত ১৮ আগস্ট ছিল ১৯.৭০ টাকায়। আর ৩১ আগস্ট কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ২৪.৭০ টাকায়। অর্থাৎ এই ৮ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৫ টাকা বা ২৫ শতাংশ বেড়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১১:১০ পূর্বাহ্ণ | বুধবার, ০১ সেপ্টেম্বর ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com