সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ডিএসইর লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪ | 173 বার পঠিত | প্রিন্ট

ডিএসইর লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ
Responsive Ad Banner

আজ ১৪ মার্চ ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন ডিএসইতে টাকার অংকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে গোল্ডেন সনের। আজ ডিএসইতে কোম্পানিটির ২৭ কোটি ৫৮ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছে।

Responsive Ad Banner

আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ২৩ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করা এসএস স্টিলের শেয়ার লেনদেন হয়েছে ২৭ কোটি ৩১ লাখ ৭৬ হাজার টাকার।

আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১৬ টাকায় ৪০ পয়সায় লেনদেন হয়েছে।

১৬ কোটি ৯৩ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ফু-ওয়াং সিরামিকস।

আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ২৫ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ওরিয়ন ইনফিউশনের ১৬ কোটি ৩৩ লাখ ৯৮ হাজার টাকা, লাভেলো আইস্ক্রিমের ১৫ কোটি ৪ লাখ ৮৬ হাজার টাকা, গোল্ডেন হার্ভেস্ট এগ্রোর ১৩ কোটি ৬৪ লাখ ১৭ হাজার টাকা, বিবিএস ক্যাবলসের ১২ কোটি ৮৪ লাখ ৮২ হাজার টাকা, কর্ণফুলী ইন্স্যুরেন্সের ১২ কোটি ৫ লাখ ১৭ হাজার টাকা, ফরচুন সুজের ১০ কোটি ২৭ হাজার টাকা এবং বেস্ট হোল্ডিংসের ৯ কোটি ৭২ লাখ ৩৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১:৩৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com