শনিবার ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০২ সেপ্টেম্বর ২০২৪ | 258 বার পঠিত | প্রিন্ট

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ
Responsive Ad Banner

আজ ০২ সেপ্টেম্বর ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে বিডি ল্যাম্পসের। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

Responsive Ad Banner

এদিন প্রতিষ্ঠানটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ১২ টাকা ৩০ পয়সা বা ৯.৭০ শতাংশ। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে প্রতিষ্ঠানটি। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১৩৯ টাকায় লেনদেন হয়েছে।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এমবি ফার্মার দর বেড়েছে ৬৫ টাকা বা ৭.৪৯ শতাংশ। এদিন প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৯৩২ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়েছে।

আর ৫৬ টাকা ৬০ পয়সা বা ৭.৪৮ শতাংশ দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে লিবরা ইনফিউশন। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৮১২ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়েছে।

এদিন ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ব্র্যাক ব্যাংকের ৭.২৭ শতাংশ, এস্কোয়ার নিট কম্পোজিটের ৬.৮০ শতাংশ, লিন্ডে বিডির ৬.২৪ শতাংশ, গোল্ডেন হার্ভেস্ট এগ্রোর ৫.৬৩ শতাংশ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ৫.৪০ শতাংশ, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৪.৫৮ শতাংশ এবং মুন্নু এগ্রোর ৩.৮৬ শতাংশ দর বেড়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:১৭ অপরাহ্ণ | সোমবার, ০২ সেপ্টেম্বর ২০২৪

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com