রবিবার ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

ডিএসইর দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৪ মার্চ ২০২৪ | 142 বার পঠিত | প্রিন্ট

ডিএসইর দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ
Responsive Ad Banner

আজ ২৪ মার্চ ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে এবি ব্যাংকের। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

Responsive Ad Banner

এদিন প্রতিষ্ঠানটির দর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৮০ পয়সা বা ৭.৯২ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের তালিকায় প্রথম স্থান নিয়েছে প্রতিষ্ঠানটি।

আজ কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৯ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছে।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বারকা নিউলাইন ক্লোথিংসের শেয়ার দর কমেছে ৩ টাকা ৬০ পয়সা বা ৭.৮৯ শতাংশ। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৪২ টাকায় লেনদেন হয়েছে।

আর ১ টাকা ২০ পয়সা বা ৭.০৫ শতাংশ দর পতন নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে এএফসি এগ্রো। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১৫ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়েছে।

এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- আফতাব অটোমোবাইলসের ৭.০২ শতাংশ, আরএসআরএম স্টিলের ৬.৮০ শতাংশ, কর্নফুলী ইন্স্যুরেন্সের ৬.৬৮ শতাংশ, জিকিউ বলপেনের ৬.২৮ শতাংশ, এইচআর টেক্সটাইলের ৫.৭২ শতাংশ, অ্যাকটিভ ফাইনের ৫.৬৯ শতাংশ এবং সাইফ পাওয়ার টেকের ৫.৬২ শতাংশ দর কমেছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ২:১৯ অপরাহ্ণ | রবিবার, ২৪ মার্চ ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com