নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | 12 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (২২-২৬ ফেব্রুয়ারি, ২০২৬) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তালিকাভুক্ত বেশ কয়েকটি কোম্পানির শেয়ারদরে উল্লেখযোগ্য পতন লক্ষ্য করা গেছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দরপতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে।
তালিকার শীর্ষে অবস্থান করেছে এক্সিম ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড (EXIM1STMF)। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর ৯ দশমিক ০৯ শতাংশ কমে আগের ৩ টাকা ৩০ পয়সা থেকে নেমে এসেছে ৩ টাকায়।
দ্বিতীয় অবস্থানে রয়েছে এসজেআইবিএল পারপেচুয়াল বন্ড (SJIBLPBOND)। কোম্পানিটির শেয়ারদর এক সপ্তাহে ৭ দশমিক ৩৫ শতাংশ হারে কমে ৫ হাজার ৮৩৭ টাকা থেকে দাঁড়িয়েছে ৫ হাজার ৪০৮ টাকায়।
তৃতীয় সর্বোচ্চ দরপতনের শিকার হয়েছে বিডি ওয়েল্ডিং (BDWELDING)। কোম্পানিটির শেয়ারদর ৬ দশমিক ৬০ শতাংশ হারে কমে আগের ১৯ টাকা ৭০ পয়সা থেকে নেমে এসেছে ১৮ টাকা ৪০ পয়সায়।
চতুর্থ স্থানে রয়েছে মেঘনা সিমেন্ট (MEGHNACEM)। কোম্পানিটির শেয়ারদর এক সপ্তাহে ৬ দশমিক ৩৫ শতাংশ কমে ৩৬ টাকা ২০ পয়সা থেকে নেমে এসেছে ৩৩ টাকা ৯০ পয়সায়।
পঞ্চম অবস্থানে রয়েছে এবিবিএল পারপেচুয়াল বন্ড (ABBLPBOND)। কোম্পানিটির শেয়ারদর ৬ দশমিক ২৫ শতাংশ হারে কমে আগের ১ হাজার টাকা থেকে নেমে এসেছে ৯৩৭ টাকা ৫০ পয়সায়।
ষষ্ঠ স্থানে রয়েছে এপিএসসিএল বন্ড (APSCLBOND)। কোম্পানিটির শেয়ারদরও এক সপ্তাহে ৬ দশমিক ২৩ শতাংশ হারে কমে ১ হাজার ৯৩৫ টাকা ৫০ পয়সা থেকে নেমে এসেছে ১ হাজার ৮১৫ টাকায়।
সপ্তম স্থানে রয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ (ASIATICLAB)। কোম্পানিটির শেয়ারদর সপ্তাহজুড়ে ৬ দশমিক ১৯ শতাংশ হারে কমে ৬৩ টাকা থেকে নেমে এসেছে ৫৯ টাকা ১০ পয়সায়।
অষ্টম স্থানে রয়েছে ন্যাশনাল ব্যাংক (NBL)। কোম্পানিটির শেয়ারদর এক সপ্তাহে ৫ দশমিক ৬৬ শতাংশ হারে কমে ৫ টাকা ৩০ পয়সা থেকে নেমে এসেছে ৫ টাকায়।
নবম অবস্থানে রয়েছে পিবিএল পারপেচুয়াল বন্ড (PBLPBOND)। কোম্পানিটির শেয়ারদর ৫ শতাংশ হারে কমে ৪ হাজার ৭২০ টাকা থেকে দাঁড়িয়েছে ৪ হাজার ৪৮৪ টাকায়।
তালিকার শেষ বা দশম স্থানে রয়েছে আইসিবি ইএমপি এমএফ ফার্স্ট সিরিজ (ICBEPMF1S1)। কোম্পানিটির শেয়ারদর এক সপ্তাহে ৪ শতাংশ কমে ৫ টাকা থেকে নেমে এসেছে ৪ টাকা ৮০ পয়সায়।
Posted ৩:০৩ অপরাহ্ণ | শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
sharebazar24 | sbazaradmin
.
.
আর্কাইভ
| রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৭ | |
| ৮ | ৯ | ১০ | ১১ | ১ | ১৩ | ৪ |
| ১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ | ২০ | ২১ |
| ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২ |
| ৯ | ৩০ | ৩১ | ||||