রবিবার ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ডিএসইতে বিরোধ নিষ্পত্তির আলাদা বিধিমালা গেজেট প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০১ মার্চ ২০২৬ | 16 বার পঠিত | প্রিন্ট

ডিএসইতে বিরোধ নিষ্পত্তির আলাদা বিধিমালা গেজেট প্রকাশ
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আনা অভিযোগ দ্রুত ও সুশৃঙ্খলভাবে নিষ্পত্তির লক্ষ্যে নতুন একটি প্রবিধানমালা চূড়ান্ত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই)। ‘ঢাকা স্টক এক্সচেঞ্জ (অভিযোগ নিষ্পত্তি) বিধিমালা, ২০২৬’ শিরোনামে প্রণীত এই বিশেষ বিধিমালা গত ১০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশ সরকারের রাষ্ট্রীয় প্রকাশনা সংস্থা থেকে গেজেট আকারে প্রকাশিত হয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, এক্সচেঞ্জের ট্রেকহোল্ডার কোম্পানি ও তালিকাভুক্ত কোম্পানির বিরুদ্ধে বিনিয়োগকারীদের দায়ের করা অভিযোগ নিষ্পত্তির জন্যই এই বিধিমালা প্রণয়ন করা হয়েছে। এর মাধ্যমে অভিযোগ গ্রহণ, পর্যালোচনা ও নিষ্পত্তির একটি সুসংহত প্রাতিষ্ঠানিক কাঠামো নির্ধারণ করে দেওয়া হয়েছে।

Responsive Ad Banner

নতুন এই বিধিমালা এবং এর আওতায় অভিযোগ দাখিলের জন্য প্রয়োজনীয় ফরমসমূহ ডিএসইর অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। বিনিয়োগকারীরা নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে অভিযোগ দাখিল ও নিষ্পত্তি সংক্রান্ত যাবতীয় তথ্য সেখান থেকে সংগ্রহ করতে পারবেন।

 

উক্ত প্রবিধানমালা ও এতদসংশ্লিষ্ট ফরমসমূহ নিম্নোক্ত ওয়েব লিংকে পাওয়া যাচ্ছেঃ

https://www.dsebd.org/SettlementofDisputeRegulationse.php

Facebook Comments Box

Posted ৪:৪৮ অপরাহ্ণ | রবিবার, ০১ মার্চ ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com