রবিবার ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ডিউ ডিলিজেন্স ও অনুমোদনের অপেক্ষায় mCash-এ বিনিয়োগ পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৫ মার্চ ২০২৬ | 19 বার পঠিত | প্রিন্ট

ডিউ ডিলিজেন্স ও অনুমোদনের অপেক্ষায় mCash-এ বিনিয়োগ পরিকল্পনা
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক Islami Bank Bangladesh PLC তাদের সহযোগী প্রতিষ্ঠান mCash Ltd.-এ কৌশলগত বিনিয়োগকারী যুক্ত করার বিষয়ে আগের সিদ্ধান্ত আপাতত স্থগিত করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ব্যাংকটির পরিচালনা পর্ষদ গত ১২ মার্চ ২০২৬ তারিখ দুপুর ২টায় অনুষ্ঠিত ৩৯৬তম সভায় এ বিষয়ে পর্যালোচনা করে। সভায় এমক্যাশে কৌশলগত ইক্যুইটি বিনিয়োগকারী হিসেবে যুক্ত করার প্রস্তাব নিয়ে B100 Holdings LLC, যুক্তরাষ্ট্রের অগ্রগতির বিষয়টি পর্যালোচনা করা হয়।

Responsive Ad Banner

পর্যালোচনার পর পরিচালনা পর্ষদ প্রয়োজনীয় ডিউ ডিলিজেন্স সম্পন্ন করা এবং সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পাওয়ার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত B100 Holdings LLC-কে এমক্যাশে কৌশলগত বিনিয়োগকারী হিসেবে অন্তর্ভুক্ত করার আগের সিদ্ধান্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ৯ মার্চ ২০২৬ তারিখে ব্যাংকটির পরিচালনা পর্ষদ mCash Ltd.-এ কৌশলগত বিনিয়োগকারী অন্তর্ভুক্ত করার অনুমোদন দিয়েছিল। এমক্যাশ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির একটি সহযোগী প্রতিষ্ঠান, যা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) কার্যক্রম পরিচালনার জন্য গঠিত হয়েছে।

Facebook Comments Box

Posted ৬:৫২ অপরাহ্ণ | রবিবার, ১৫ মার্চ ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com