সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

টানা দুই কার্যদিবসে উত্থান, চাঙ্গা হলো শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৭ আগস্ট ২০২৫ | 87 বার পঠিত | প্রিন্ট

টানা দুই কার্যদিবসে উত্থান, চাঙ্গা হলো শেয়ারবাজার
Responsive Ad Banner

ধারাবাহিক পতনের পর টানা দুই কার্যদিবসে উত্থান দেখা দিয়েছে শেয়ারবাজারে। সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (১৭ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক এবং টাকার অংকে লেনদেন বেড়েছে। বাজারের এমন ইতিবাচক ধারা বিনিয়োগকারীদের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে সূচকের উত্থানে লেনদেন শুরু হয়ে স্বাভাবিক ওঠানামার মধ্য দিয়ে শেষ হয়। দিনশেষে সূচক ও লেনদেন—উভয়ই বৃদ্ধি পায়। একই সঙ্গে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়ে যায়।

Responsive Ad Banner

ডিএসইর লেনদেন ও সূচক
রবিবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫১.২৪ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫,৪০১.৪৮ পয়েন্টে। ডিএসইএস সূচক ৯.৪০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,১৭২.৫৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২২.১৩ পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে ২,০৯৫.৯৫ পয়েন্টে।

মোট ৩৯৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২০৫টির দর বেড়েছে, ১৩৫টির দর কমেছে এবং ৫৮টির দর অপরিবর্তিত ছিল।

লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৮০১ কোটি ৭১ লাখ টাকা, যা আগের কার্যদিবসের ৭০৩ কোটি ২ লাখ টাকার তুলনায় ৯৮ কোটি ৬৯ লাখ টাকা বেশি।

সিএসইর লেনদেন ও সূচক
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন ১৩ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়, যা আগের কার্যদিবসের ৪ কোটি ৬১ লাখ টাকার তুলনায় কয়েকগুণ বেশি।

এদিন সিএসইতে ১৭৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে ৮৫টির দর বেড়েছে, ৬০টির কমেছে এবং ২৮টির দর অপরিবর্তিত রয়েছে।

সার্বিক সূচক সিএএসপিআই ১২৬.৫৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫,০৯৯.৩৫ পয়েন্টে। আগেরদিন সূচকটি ৩৪.৭৯ পয়েন্ট কমেছিল।

টানা দুই কার্যদিবস সূচক ও লেনদেন বৃদ্ধিকে ইতিবাচক হিসেবে দেখছেন বাজার সংশ্লিষ্টরা। তাদের মতে, টাকার অংকে লেনদেন বৃদ্ধির পাশাপাশি সূচকের ঊর্ধ্বমুখী ধারা বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সহায়ক ভূমিকা রাখছে।

 

 

 

Facebook Comments Box

Posted ৩:৪৩ অপরাহ্ণ | রবিবার, ১৭ আগস্ট ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com