সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

গ্লোবাল ইসলামী ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের ‘ব্যবসা উন্নয়ন সভা’ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫ | 321 বার পঠিত | প্রিন্ট

গ্লোবাল ইসলামী ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের ‘ব্যবসা উন্নয়ন সভা’ অনুষ্ঠিত
Responsive Ad Banner

গ্লোবাল ইসলামী ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের শাখা ব্যবস্থাপক ও কর্মকর্তাদের নিয়ে ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে ‘ব্যবসা উন্নয়ন সভা’ ফেব্রুয়ারি ১৮, ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান জনাব মোহাম্মদ নুরুল আমিন। গ্রাহকদের সাথে ব্যাংকের সম্পৃক্ত বৃদ্ধি এবং পরিবর্তিত পরিস্থিতিতে কর্মপরিকল্পনা নির্ধারণে সভায় বিশদ আলোচনা করা হয়।

এসময় আমানতকারীদের স্বার্থ রক্ষা, তারল্য সংকট নিরসন, খেলাপি ঋণ আদায় এবং গ্রাহকদের আস্থা অর্জনে ব্যাংকের গৃহীত পদক্ষেপসমূহের উপর আলোকপাত করা হয়। তাছাড়া শরিয়াহভিত্তিক নিয়মাবলী যথাযথভাবে পরিপালনের মাধ্যমে দ্রুততম সময়ে সংকট কাটিয়ে উঠার ব্যাপারে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।

Responsive Ad Banner

পর্ষদের স্বতন্ত্র পরিচালক ও ভাইস চেয়ারম্যান জনাব মোঃ জামাল মোল্লা এবং ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) জনাব আতাউস সামাদ সভায় বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। চট্টগ্রাম জোনের প্রধান জনাব মোহাম্মদ আকতার হোসেন, চট্টগ্রাম অঞ্চলের শাখা ব্যবস্থাপক, উপশাখা ইন-চার্জ ও কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ১১:২৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com