সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

গ্লোবাল ইসলামী ব্যাংকের আইপিও’র শেয়ার জমা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২ | 299 বার পঠিত | প্রিন্ট

গ্লোবাল ইসলামী ব্যাংকের আইপিও’র শেয়ার জমা
Responsive Ad Banner

বিনিয়োগকারীদের বিও হিসাবে  গ্লোবাল ইসলামী ব্যাংকের আইপিও’র শেয়ার জমা হয়েছে। আজ ১৫ নভেম্বর সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিএল) মাধ্যমে ব্যাংকটির প্রাথমিক গণপ্রস্তাবের বরাদ্দপ্রাপ্ত শেয়ার বিও হিসাবে জমা হয়েছে। এর আগে গত ১৬ অক্টোবর থেকে ২০ অক্টোবর, আইপিও আবেদন সম্পন্ন করেছে ব্যাংকটি। সিডিবিএল সূত্রে এই তথ্য জানা গেছে।

আরও দেখুন : আজকের ডিএসইর গেইনার তালিকা

Responsive Ad Banner

জানা যায়, গত ১৫ জুন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮২৭তম সভায় কোম্পানিটিকে শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন দেয়া হয়।

কোম্পানিটি ৪২ কোটি ৫০ লাখ সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে ৪২৫ কোটি টাকা উত্তোলন করবে। এক্ষেত্রে প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। এরমধ্যে ২৫ শতাংশ অভিবাসী কর্মীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে।

কোম্পানিটি উত্তোলিত অর্থ দিয়ে এসএমই, সরকারি সিকিউরিটিজ ও সেকেন্ডারি মার্কেটে বিনিয়োগ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে। যা বিনিয়োগকারীদের নিজেরাই করতে পারে। এজন্য ব্যাংকের মাধ্যমে বিনিয়োগের প্রয়োজন পড়ে না।

গ্লোাবাল ইসলামী ব্যাংকের ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী পুন:মূল্যায়ন ছাড়া নেট অ্যাসেটভ্যালু দাড়িঁয়েছে ১৪.৪২ টাকায়। আর বিগত ৫ বছরের ভারিত গড় হারে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.০৮ টাকা। যার পরিমাণ ২০২১ সালের ১ম ৯ মাসে ১.৯১ টাকা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে যথাক্রমে লংকাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড এবং প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড।

আরও পড়ুন : ৪ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড ঘোষণা

আরও পড়ুন : স্টক ডিভিডেন্ড অনুমোদনের নীতিমালা পরিবর্তন

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৭:৫১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com