সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

গ্লোবাল ইসলামী ব্যাংকের আইপিও শেয়ার বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৮ নভেম্বর ২০২২ | 417 বার পঠিত | প্রিন্ট

গ্লোবাল ইসলামী ব্যাংকের আইপিও শেয়ার বরাদ্দ
Responsive Ad Banner

সাধারণ বিনিয়োগকারীদের মাঝে গ্লোবাল ইসলামী ব্যাংকের আইপিও শেয়ার বরাদ্দ দেয়া হয়েছে। সব আবেদনকারী গ্লোবাল ইসলামী ব্যাংকের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) শেয়ার পেয়েছে। প্রতি ১০ হাজার টাকা আবেদনের বিপরীতে সাধারণ বিনিয়োগকারী ও এনআরবি বিনিয়োগকারী শতভাগ, মিউচুয়াল ফান্ডের ৯৪.৩১% এবং অন্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা পেয়েছে ৮২.৬৬% শেয়ার। আজ মঙ্গলবার নিকুঞ্জ-২ এর ডিএসই টাওয়ারে প্রো-রাটার ভিত্তিতে এই শেয়ার বরাদ্দ দেওয়া হয়। এর আগে গত ১৫ জুন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮২৭তম সভায় কোম্পানিটিকে শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন দেয়া হয়।

আরও দেখুন :  আজকের ডিএসই৩০ সূচকের লেনদেন চিত্র

Responsive Ad Banner

জানা যায়, কোম্পানিটি ৪২ কোটি ৫০ লাখ সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে ৪২৫ কোটি টাকা উত্তোলন করবে। এক্ষেত্রে প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। এরমধ্যে ২৫ শতাংশ অভিবাসী কর্মীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে।

কোম্পানিটি উত্তোলিত অর্থ দিয়ে এসএমই, সরকারি সিকিউরিটিজ ও সেকেন্ডারি মার্কেটে বিনিয়োগ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে। যা বিনিয়োগকারীদের নিজেরাই করতে পারে। এজন্য ব্যাংকের মাধ্যমে বিনিয়োগের প্রয়োজন পড়ে না।

গ্লোবাল ইসলামী ব্যাংকের ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী পুন:মূল্যায়ন ছাড়া নেট অ্যাসেটভ্যালু দাড়িঁয়েছে ১৪.৪২ টাকায়। আর বিগত ৫ বছরের ভারিত গড় হারে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.০৮ টাকা। যার পরিমাণ ২০২১ সালের ১ম ৯ মাসে ১.৯১ টাকা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে যথাক্রমে লংকাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড এবং প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড।

আরও পড়ুন : ব্লক মার্কেটে ৪৮ কোম্পানির শেয়ার লেনদেন

আরও পড়ুন : ৪৪ কোম্পানির বোর্ড সভার তারিখ নির্ধারণ

আরও পড়ুন : অ্যাসোসিয়েটেড অক্সিজেনের ডিভিডেন্ড ঘোষণা

আরও পড়ুন : সামিট অ্যালায়েন্স পোর্টের ডিভিডেন্ড ঘোষণা

আরও পড়ুন : সেপ্টেম্বরে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে বিদ্যুৎ ও জ্বালানি খাতের ৮ কোম্পানির

আরও পড়ুন :  বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ডিভিডেন্ড ঘোষণা

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৫:৩৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৮ নভেম্বর ২০২২

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com