সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

গ্লোবাল ইসলামী ব্যাংকের আইপিও অনুমোদন

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৫ জুন ২০২২ | 444 বার পঠিত | প্রিন্ট

গ্লোবাল ইসলামী ব্যাংকের আইপিও অনুমোদন
Responsive Ad Banner

গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ বুধবার (১৫ জুন) অনুষ্ঠিত বিএসইসির ৮২৭তম সভায় এ অনুমোদন দেয়া হয়েছে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ব্যাংকটি ৪২ কোটি ৫০ লাখ সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে শেয়ারবাজার থেকে অভিহিত মূল্য ১০ টাকা দরেই ৪২৫ কোটি টাকা উত্তোলন করবে। শেয়ারবাজার থেকে ব্যাংকটি অর্থ উত্তোলন করে এসএমই ও প্রজেক্ট অর্থায়ন, সরকারি সিকিউরিটিজ ক্রয়, শেয়ারবাজারে বিনিয়োগ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

Responsive Ad Banner

কোম্পানিটির ২০২১ সালের ৩১০ সেপ্টেম্বর সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী পুন:মূল্যায়ন ছাড়া নেট অ্যাসেট ভ্যালু হয়েছে ১৪ টাকা ৪২ টাকা ( সম্পদ পুন:মূল্যায়ন ব্যতিত)। সর্বশেষ বছরে শেয়ার প্রতি আয় (ইপিএস) হগয়েছে ১ টাকা ৯১ পয়সা। বিগত ৫ বছরের ভারিত গড় হারে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮২ পয়সা।

আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে লংকাবাংলা ইনভেস্টমেন্ট ও প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৬:০০ অপরাহ্ণ | বুধবার, ১৫ জুন ২০২২

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com