বুধবার ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

ক্ষতির ভিড়ে লাভের গল্প: প্রথমার্ধে সরকারি ৭ কোম্পানির মুনাফা ১,৫৪৪ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬ | 63 বার পঠিত | প্রিন্ট

ক্ষতির ভিড়ে লাভের গল্প: প্রথমার্ধে সরকারি ৭ কোম্পানির মুনাফা ১,৫৪৪ কোটি টাকা
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত অধিকাংশ কোম্পানি যখন লোকসানের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে, তখন সরকারি মালিকানাধীন সাতটি প্রতিষ্ঠান ব্যতিক্রমী সাফল্য দেখিয়েছে। চলতি অর্থবছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) এসব প্রতিষ্ঠান সম্মিলিতভাবে ১ হাজার ৫৪৪ কোটি টাকা মুনাফা অর্জন করেছে। আগের অর্থবছরের একই সময়ে তাদের মোট মুনাফা ছিল ১ হাজার ৪৬ কোটি ৬৫ লাখ টাকা। ফলে এক বছরের ব্যবধানে এই সাত প্রতিষ্ঠানের মুনাফা বেড়েছে প্রায় ৪৭ দশমিক ৫৭ শতাংশ।

মুনাফা বৃদ্ধিতে সবচেয়ে বেশি চমক দেখিয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি। চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে কোম্পানিটির মুনাফা ২৩৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪৭৬ কোটি ৬৩ লাখ টাকায় দাঁড়িয়েছে। আয় বাড়া এবং ব্যয় নিয়ন্ত্রণে আসায় টানা তিন বছরের লোকসান কাটিয়ে লাভে ফিরেছে রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ সঞ্চালনকারী এই প্রতিষ্ঠানটি। তবে বৈদেশিক ঋণের ক্ষেত্রে মুদ্রার বিনিময় হারের অস্থিরতা এখনো তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে আছে।

Responsive Ad Banner

জ্বালানি খাতের তিন প্রতিষ্ঠানের মধ্যে পদ্মা অয়েল ও মেঘনা পেট্রোলিয়াম মুনাফার ধারাবাহিকতা বজায় রাখতে পারলেও পিছিয়ে পড়েছে যমুনা অয়েল। সম্মিলিত ইসলামী ব্যাংকে একীভূত হওয়া চারটি ব্যাংকে যমুনা অয়েলের আমানতের ওপর সুদ যোগ না হওয়ায় কোম্পানিটির মুনাফা ১৮ শতাংশ কমেছে।

এদিকে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে। প্রতিষ্ঠানটির মুনাফা ৫৯ শতাংশ বেড়ে ১৪৬ কোটি ৬৬ লাখ টাকায় পৌঁছেছে। আইপিএলসি ব্যান্ডউইথ ও আইপি ট্রানজিট সেবার চাহিদা বৃদ্ধিই মূলত এই আয় বৃদ্ধির প্রধান কারণ।

বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান ডেসকো গত বছরের লোকসান কাটিয়ে চলতি অর্থবছরের প্রথমার্ধে ৯০ কোটি ৪৯ লাখ টাকা মুনাফা করেছে। শিল্প ও বাণিজ্যিক গ্রাহকদের কাছে বিদ্যুৎ বিক্রি বাড়ায় কোম্পানিটির আয়ে ইতিবাচক প্রভাব পড়েছে। অন্যদিকে তিতাস গ্যাস এখনো লোকসানে থাকলেও ক্ষতির পরিমাণ আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেছে। গত বছর যেখানে লোকসান ছিল ৭১১ কোটি টাকা, সেখানে চলতি বছর তা কমে দাঁড়িয়েছে ৩৯০ কোটি ৩২ লাখ টাকায়।

তবে সরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এখনো সংকট কাটিয়ে উঠতে পারেনি। শেয়ারবাজারের অস্থিরতা এবং উচ্চ সুদের হারের কারণে প্রতিষ্ঠানটি ৩১১ কোটি টাকা লোকসান গুনেছে। পাশাপাশি রাষ্ট্রায়ত্ত দুই চিনি কল—জিল বাংলা ও শ্যামপুর সুগার মিলস—এর লোকসান আরও বেড়েছে। এক সময়ের লাভজনক প্রতিষ্ঠান ইস্টার্ন কেবলস ও ন্যাশনাল টিউবসও চলতি অর্থবছরে লোকসানের তালিকায় যুক্ত হয়েছে।

Facebook Comments Box

Posted ১১:০৫ অপরাহ্ণ | শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com